হিজাব না পরায় ‘জনসাধারণের নৈতিকতা লঙ্ঘনের’ অভিযোগ এনে এক নারীকে ৭৪টি বেত্রাঘাত করেছে ইরানি কর্তৃপক্ষ। এ ছাড়া, মাথা ঢেকে না রাখার কারণে তাকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ। বার্তা সংস্থা এএফপি খবরটি দিয়েছে।
গতকাল শনিবার ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান বলেছে, দণ্ডপ্রাপ্ত রোয়া হেশমাতি তেহরানের ব্যস্ত রাস্তায় জনসাধারণের মধ্যে অসম্মানজনকভাবে চলাফেরার অনুমতি প্রদানকে উৎসাহিত করেছিল। জনসাধারণের নৈতিকতা লঙ্ঘনের দায়ে তাকে ৭৪টি বেত্রাঘাতের শাস্তি আইন এবং শরিয়া অনুযায়ী দেওয়া হয়েছে।
রোয়া হেশমাতির আইনজীবী মাজিয়ার তাতাই ইরানের সংস্কারপন্থী দৈনিক শার্ঘকে বলেন, মাথার স্কার্ফ না পরে সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করায় গত এপ্রিলে হেশমাতিকে গ্রেপ্তার করা হয়েছিল। জনসমক্ষে হিজাব না পরার দায়ে তাকে ১২ মিলিয়ন রিয়াল বা প্রায় ২৫ ডলার জরিমানার নির্দেশ দেওয়া হয়েছিল।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই ইরানের আইনে নারীদের ঘাড় এবং মাথা ঢেকে রাখা বাধ্যতামূলক। এই নিয়ম লঙ্ঘনের জন্য বেত্রাঘাতের শাস্তি ইরানে খুব বেশি দেখা যায় না। তবে ২০২২ সালের শেষের দিকে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভের সময় হিজাব বর্জনের চর্চা বেড়ে যাওয়ার পর ইরানের কর্মকর্তারা নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা নিচ্ছে।
২০২২ সালের সেপ্টেম্বর মাসে, পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই বিক্ষোভগুলোর শুরু। ২২ বছর বয়সী ইরানি কুর্দি নারী মাহসা আমিনিকে ইরানের কঠোর পোশাক রীতি লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর পুলিশি হেফাজতেই মারা যান তিনি।
এতে ইরানসহ অনেক দেশেই শুরু হয় বিক্ষোভ। ইরানের বিক্ষোভকারী নারীরা প্রকাশ্যে তাদের হিজাব ও স্কার্ফ ছিঁড়ে এবং পুড়িয়ে ফেলে। বিক্ষোভকারী ছাড়া অন্যান্য নারীরাও ইরানের পোশাক রীতি লঙ্ঘন শুরু করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে ইরান কর্তৃপক্ষ।
নারীদের পোশাক রীতি লঙ্ঘন পরীক্ষার জন্য রাস্তাঘাটে নজরদারি ক্যামেরা স্থাপন করেছে ইরান। সে সঙ্গে, নিয়ম লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের পার্লামেন্টে একটি বিল নিয়েও আলোচনা হয়েছে—যেখানে পোশাক রীতি লঙ্ঘনকারীদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে