
সিরিয়ার পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবা এবং দেশটির প্রয়াত প্রেসিডেন্ট হাফেজ আল-আসাদের সমাধিস্থল বিদ্রোহীদের হামলার শিকার হয়েছে।
বুধবার বিবিসি জানিয়েছে, সিরিয়ার উপকূলীয় লাতাকিয়ার কারদাহ এলাকাটি আসাদ পরিবারের পূর্বপুরুষের গ্রাম। সেখানেই ছিল হাফেজ আল-আসাদের সমাধি। এই সমাধিস্থলে বিদ্রোহীরা আগুন ধরিয়ে দিয়েছে।
সংবাদ সংস্থা এএফপির ফুটেজে দেখা গেছে, বিদ্রোহী যোদ্ধারা সামরিক পোশাক পরা অবস্থায় বিপ্লবের পতাকা হাতে নিয়ে সমাধিস্থলের পুড়ে যাওয়া অংশে দাঁড়িয়ে ছবি তুলছে। সেখানে একটি কফিনসহ সমাধির অংশগুলোকে জ্বলতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ওই কফিনটি হাফেজ আল-আসাদের।
যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিদ্রোহীরা আসাদ পরিবারের এই সমাধি কমপ্লেক্সে আগুন ধরিয়েছে। এটি আলাউইত সম্প্রদায়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত লাতাকিয়া অঞ্চলে অবস্থিত।
ফুটেজে সমাধিস্থলের কিছু অংশকে জ্বলতে এবং ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে। বিদ্রোহী সশস্ত্র যোদ্ধারা হাফেজ আল-আসাদের সমাধিস্থলের পোড়া স্থানে দাঁড়িয়ে ছবি তুলেছে।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২৭ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে