যুক্তরাষ্ট্র থেকে তিন বিলিয়ন ডলার মূল্যের এফ-৩৫ স্টিলথ ফাইটার জেটের তৃতীয় স্কোয়াড্রন পেতে যাচ্ছে ইসরায়েল। তবে এসব ফাইটার জেটের জন্য পয়সা খরচ করতে হবে না ইসরায়েলকে। অর্থায়ন করা হবে যুক্তরাষ্ট্রের সাহায্য তহবিল থেকে। গতকাল রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘এই চুক্তি আমেরিকান কোম্পানি ও ইসরায়েলি প্রতিরক্ষা শিল্পের মধ্য সহযোগিতাকে আরও দীর্ঘ করবে। যা আকাশযান তৈরিতে সহায়ক হবে।’
লকহিড মার্টিন দ্বারা নির্মিত আরও ২৫টি এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে আসা হলে ইসরায়েলের বিমানবাহিনীতে এই বিশেষ ধরনের বিমানের সংখ্যা দাঁড়াবে ৭৫-এ। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত প্রতিরক্ষা সহায়তা প্যাকেজের মাধ্যমে এই চুক্তিটি অর্থায়ন করবে ইসরায়েল।
যুক্তরাষ্ট্রের বাইরে ইসরায়েলই প্রথম দেশ যারা এফ-৩৫ এর অর্জন করেছে। ২০১৮ সালের মে মাসে বিমানবাহিনীর প্রধান বলেছিলেন, ইসরায়েলই প্রথম দেশ যারা যুদ্ধক্ষেত্রে এই বিমানটি ব্যবহার করেছে।
এফ-৩৫ ‘জয়েন্ট স্ট্রাইক ফাইটার’ নামেও পরিচিত। এ ছাড়া ইসরায়েলের নিজস্ব হিব্রু ভাষায় এই বিশেষ জাতের যুদ্ধবিমানটি ‘আদির’ বা শক্তিশালী নামেও পরিচিত।
যুক্তরাষ্ট্রের বাইরে শুধু ইসরায়েলের এফ-৩৫ জেট বিমান রয়েছে। আর মধ্যপ্রাচ্যে ইসরায়েল ছাড়া আর কারও এই যুদ্ধযান নেই। সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের থেকে এই যুদ্ধযান কেনার চেষ্টা করেছে। কিন্তু দেশটির চীন ঘেঁষার কারণে চুক্তিটি এখনো আলোর মুখ দেখেনি।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে