গালফ দেশগুলোসহ বিশেষ কয়েকটি দেশে ভ্রমণকারী তরুণদের ওপর নজরদারি আরও বাড়িয়েছে পাকিস্তান। মানবপাচার প্রতিরোধে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) বিমানবন্দরে নতুন নির্দেশনা জারি করেছে।
বুধবার গালফ নিউজ জানিয়েছে, মূলত ১৫ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে যারা প্রথমবার বিদেশ ভ্রমণ করছেন তাঁদের ওপরই বাড়তি নজরদারি করা হচ্ছে। পাকিস্তানের ৯টি প্রধান শহরের বিমানবন্দরগুলোতে ইমিগ্রেশন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন তাঁরা এই বয়সসীমার ভ্রমণকারীদের ভ্রমণ নথি ও কার্যক্রম আরও সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করেন।
এফআইএ-র নির্দেশনায় সন্দেহভাজন গন্তব্য হিসেবে আজারবাইজান, ইথিওপিয়া, সেনেগাল, কেনিয়া, রাশিয়া, সৌদি আরব, মিশর, লিবিয়া, ইরান, মৌরিতানিয়া, ইরাক, তুরস্ক, কাতার, কুয়েত, এবং কিরগিজস্তানের মতো দেশগুলোকে চিহ্নিত করা হয়েছে। এসব দেশ মানবপাচারের ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ আছে।
২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ভ্রমণ তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে—অসংখ্য পাকিস্তানি পর্যটন, ভিজিট, ধর্মীয় বা শিক্ষা ভিসার আড়ালে ওই দেশগুলোতে গিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেছেন।
এ অবস্থায় পাকিস্তানের মান্দি বাহাউদ্দিন, গুজরাট, সিয়ালকোট, গুজরানওয়ালা, ভিম্বার, জেলাম, তোবা টেক সিং, হাফিজাবাদ এবং শেখুপুরার মতো শহরের যাত্রীদের ওপর বিশেষ নজরদারি করা হচ্ছে। এই এলাকাসমূহের ভ্রমণকারীদের ভ্রমণ নথি, যেমন-রিটার্ন টিকিট ও হোটেল বুকিং খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে সংযুক্ত আরব আমিরাত এবং গালফভুক্ত অন্যান্য দেশগুলোতেও পর্যটন বা ভিজিট ভিসায় ভ্রমণকারীদের বিশেষ সাক্ষাৎকারের মুখোমুখি হতে হচ্ছে। তাদের আর্থিক অবস্থা এবং ভ্রমণের উদ্দেশ্য বিশদভাবে যাচাই করা হচ্ছে।
পাকিস্তানের এফআইএ-র একজন সিনিয়র কর্মকর্তা বলেন, ‘তরুণ ভ্রমণকারীদের জন্য এই কঠোর পরীক্ষা হয়তো অনধিকারমূলক মনে হতে পারে। কিন্তু এটি মানবপাচার প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যবস্থাগুলো ভ্রমণকারীদের সুরক্ষা এবং শোষণ থেকে রক্ষা করতে সহায়তা করবে।’

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৩৮ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে