যুক্তরাষ্ট্রে বন্ধ হলো জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। অ্যাপটি ব্যবহারের চেষ্টা করা হলে একটি বার্তা দেখানো হচ্ছে, যেখানে লেখা, ‘যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করে একটি আইন কার্যকর হয়েছে। দুর্ভাগ্যবশত, এখন টিকটক ব্যবহারের সুযোগ নেই। তবে আমরা সৌভাগ্যবান, দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প টিকটক পুনর্বহাল করার একটি সমাধান খুঁজে বের করতে আমাদের সঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছেন। অনুগ্রহ করে অপেক্ষা করুন।’
এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে টিকটককে নিষেধাজ্ঞা থেকে ৯০ দিনের জন্য রেহাই দেবেন। গতকাল শনিবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প। সোমবার ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন টিকটকের সিইও শাও জি চিউ।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সোমবার আমি দায়িত্ব গ্রহণের পর এ বিষয়ে একটি ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। ৯০ দিনের এই নিষেধাজ্ঞা অব্যাহতি রোববার (ট্রাম্পের শপথ গ্রহণের আগের দিন) থেকে কার্যকর হবে।’
তিনি আরও বলেন, ‘এই তিন মাসে চীনা প্রতিষ্ঠানটির সঙ্গে এই বিষয়ে সমঝোতার পথ খোঁজা হবে। আমাদের সাবধানতার সঙ্গে সামলাতে হবে। এটি একটি খুব বড় বিষয়।’
যুক্তরাষ্ট্রে ১৭ কোটিরও বেশি টিকটক ব্যবহারকারী রয়েছেন। অ্যাপটির মালিকানা চীনের প্রতিষ্ঠান বাইটড্যান্স। আর এ নিয়েই অভিযোগ মার্কিন প্রশাসনের। তাদের দাবি, টিকটকের মাধ্যমে চীন যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে। বাইটড্যান্সের মালিকানা পরিবর্তন বা যুক্তরাষ্ট্রে এর মালিকানা বিক্রির দাবিতে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় গত শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্টে টিকটক বন্ধের ঘোষণা কার্যকর হয়।
এ রায়ের পর টিকটক এক বিবৃতিতে জানায়, টিকটকের সেবা চালু রাখার প্রয়োজনীয় স্পষ্টতা এবং নিশ্চয়তা প্রদানে ব্যর্থ হয়েছে হোয়াইট হাউস ও বিচার বিভাগ।
নিষেধাজ্ঞার সময়সীমা শুরুর আগেই টিকটক বন্ধ হয়ে যাওয়া নিয়ে গতকাল শনিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেন, টিকটকের ‘অন্ধকারে চলে যাওয়া’ কেবল চমক সৃষ্টির একটি কৌশল। টিকটক বা কোনো কোম্পানি নিয়ে নতুন করে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই, কেন না এর আগেই ট্রাম্প প্রশাসন দায়িত্ব নিতে যাচ্ছে।
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের অবস্থান স্পষ্ট ও সরাসরি জানিয়েছি। এই আইন বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়ার দায়িত্ব পড়বে পরবর্তী প্রশাসনের ওপর। তাই টিকটক এবং অন্যান্য কোম্পানিকে কোনো প্রয়োজনে পরবর্তী প্রশাসনের সঙ্গে আলোচনা করা উচিত।’

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে