যুক্তরাষ্ট্রে বন্দুক সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় এক বছরে প্রায় ৫ হাজার শিশু নিহত হয়েছে। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য ব্যবহার করে করা এক গবেষণা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত সোমবার গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকসের (এএপি) জার্নালে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গবেষণাটি পরিচালনাও করেছে আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস। এএপি জার্নালে প্রকাশিত গবেষণাপত্র থেকে দেখা গেছে, ২০২১ সালের যুক্তরাষ্ট্রে এক বছরে বন্দুক সংশ্লিষ্ট বিভিন্ন আঘাত এবং ঘটনায় ৪ হাজার ৭৫২ জন শিশু নিহত হয়েছে। যা আগের বছরের তুলনায় প্রায় ৪ শ বেশি।
গবেষণায় প্রকাশিত তথ্য বলছে, ২০২০ সালে এক বছরে বন্দুক সংশ্লিষ্ট বিভিন্ন আঘাত এবং ঘটনায় ৪ হাজার ৩৬৮ জন নিহত হয়েছিল। যা আবার ২০১৯ সালের তুলনায় প্রায় ১ হাজার জন বেশি। মূলত ২০২০ সালের পর থেকেই যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় শিশু নিহত হওয়ার সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক সংশ্লিষ্ট বিভিন্ন আঘাত এবং ঘটনায় নিহত হয়েছিল ৩ হাজার ৩৯০ জন শিশু।
বন্দুক সহিংসতায় শিশু মৃত্যুর হার বাড়া নিয়ে আতঙ্কিত শিশু চিকিৎসকেরা। তাদেরই একজন অ্যানি অ্যান্ড্রুস। তিনি বলেন, ‘আমি যখন চিকিৎসক হই তখনো ভাবিনি বিপুলসংখ্যক শিশু গায়ে বুলেটের ক্ষত নিয়ে আসবে এবং আমাকে তাদের চিকিৎসা করতে হবে।’
গবেষণায় আরও দেখা গেছে, বন্দুক সংশ্লিষ্ট ঘটনায় যে পরিমাণ কৃষ্ণাঙ্গ শিশু নিহত হয়েছে তার মধ্যে ৬৭ শতাংশই হত্যাকাণ্ডের শিকার। বিপরীতে যত শ্বেতাঙ্গ শিশু নিহত হয়েছে তাদের মধ্যে ৭৮ শতাংশ বন্দুকের সহায়তায় আত্মহত্যা করেছে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে