
ফিলিস্তিনি ভেবে দুই ইসরায়েলি পর্যটককে গুলি করে হত্যার চেষ্টা করেছেন এক মার্কিন নাগরিক। গত শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মিয়ামি বিচে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম সিএনএনকে মিয়ামি বিচ পুলিশ বিভাগের মুখপাত্র কর্মকর্তা ক্রিস্টোফার বেস জানান, ওই মার্কিন নাগরিকের নাম মর্ডেচাই ব্রাফম্যান। ২৭ বছর বয়সী এই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিয়ামি বিচ পুলিশ জানিয়েছে, শনিবার রাতে মিয়ামি বিচে ট্রাক চালানোর সময় দুই ব্যক্তিকে দেখে ফিলিস্তিনি ভেবেছিলেন ব্রাফম্যান। তারপর তাদের হত্যা করতে গুলি চালান তিনি। ওই দুই পর্যটক একটি গাড়িতে ছিলেন। গাড়িতে ১৭ বার গুলি চালান ব্রাফম্যান। গাড়িতে থাকা চালক ও যাত্রী উভয়েই আহত হন।
আহতেদর মধ্যে একজনের বাম কাঁধে এবং অন্যজনের বাম কনুইয়ে গুলি লাগে।
এক ভিডিও ফুটেজে দেখা যায়, দুই আহত দ্রুত একটি ড্রাইভওয়েতে প্রবেশ করে গাড়ি থেকে লাফিয়ে বের হয়ে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের দরজায় জোরে জোরে নক করছেন।
ভুক্তভোগী আরি রেভে জানান, তিনি ও তাঁর ছেলে গাড়িতে ছিলেন। হঠাৎ একটি গাড়ির চালক তাদের গাড়ির দিকে গুলি বর্ষণ শুরু করে।
এ ঘটনায় মতামতের জন্য মিয়ামিতে ইসরায়েলের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন।
মিয়ামি বিচে গুলি করার ঘটনা নিয়ে এরই মধ্যে আরব দেশগুলোতে উত্তেজনার সৃষ্টি হয়েছে। গাজা যুদ্ধ পরবর্তী সময়ের পরিকল্পনা নিয়ে কাজ করছে মধ্যপ্রাচ্য। এর মধ্যে যুক্তরাষ্ট্রে এমন হামলার ঘটনা তাদের মধ্যে আতঙ্ক তৈরি করছে।
ফ্লোরিডার মুসলিম সিভিল রাইটস সংস্থা কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) ‘পুলিশে দেওয়া বক্তব্যে যে ফিলিস্তিনবিরোধী উদ্দেশ্যের ইঙ্গিত রয়েছে’ তার ভিত্তিতে ব্রাফম্যানের বিরুদ্ধে ঘৃণা-অপরাধের অভিযোগ আনার আহ্বান জানিয়েছে।
গত বছর সিএআইআর এক প্রতিবেদনে জানায়, ২০২৩ সালে ৮ হাজারেরও বেশি অভিযোগ পেয়েছিল সংগঠনটি, যা সংস্থাটির ৩০ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক অভিযোগ। এর মধ্যে বেশিরভাগই ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে এসেছে।
এর আগে টেক্সাসে তিন বছর বয়সী এক ফিলিস্তিনি-মার্কিন কন্যাশিশুকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। ইলিনয়ে ছয় বছর বয়সী এক ফিলিস্তিনি-মার্কিন বালককে ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত করা হয়। এছাড়াও নিউইয়র্কে এক মুসলিম ব্যক্তিকে মারধর এবং ক্যালিফোর্নিয়ায় ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ওপর সহিংস হামলার ঘটনা ঘটে।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে