
ইলেক্টোরাল কলেজ ভোটের ক্ষেত্রে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রথম দিকে বিশাল ব্যবধানে এগিয়ে থাকলেও ক্রমেই সেই ব্যবধান একটু একটু করে কমছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবর বলছে, এখন পর্যন্ত কমলা হ্যারিস ২১০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প তাঁর চেয়ে ২০টি ভোট বেশি পেয়ে অর্থাৎ ২৩০টি ইলেক্টোরাল ভোট পেয়ে এগিয়ে আছেন।
ডোনাল্ড ট্রাম্প যদি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘সবচেয়ে বড় নির্বাসন অভিযান’ চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন। আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিল এই প্রতিশ্রুতির বাস্তবায়নযোগ্যতা এবং খরচ বিশ্লেষণ করেছে, যা অবাক করার মতো।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে আনুমানিক ১ কোটি ১০ লাখ অনথিভুক্ত অভিবাসী এবং ২০২৩ থেকে এপ্রিল ২০২৪-এর মধ্যে অনিয়মিতভাবে প্রবেশ করা আরও ২৩ লাখ মানুষকে নির্বাসিত করতে সরকারের খরচ হবে অন্তত ৩১ হাজার ৫০০ কোটি ডলার। প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমরা জোর দিয়ে বলতে চাই যে, এই পরিমাণ একটি অত্যন্ত সংযত হিসাব।’
এতে আরও বলা হয়েছে, এই পরিমাণে দীর্ঘমেয়াদি ব্যয় এবং প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষকে অল্প সময়ে নির্বাসনের জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জনের অতিরিক্ত খরচ অন্তর্ভুক্ত করা হয়নি—কারণ এমন একটি বিশাল অভিযানের বাস্তবতা আসলে সম্ভব নয়।
অর্থাৎ, ডোনাল্ড ট্রাম্প যদি প্রেসিডেন্ট নির্বাচিতও হন, তারপরও যুক্তরাষ্ট্রে যে পরিমাণ অভিবাসী অনথিভুক্ত অবস্থায় আছেন, তাদের সবাইকে নির্বাসিত করা সম্ভব হয়। সেটা অর্থনৈতিক কারণেও এবং তাঁর যে মেয়াদকাল—৪ বছর—তার মধ্যেও এটি বাস্তবায়ন করা খুব একটা সহজ হবে না।
তথ্যসূত্র: আল-জাজিরা

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে