
নিউইয়র্ক শহরে একজন শিখ বিচ্ছিন্নতাবাদী ও ভারত সরকারের সমালোচককে হত্যাচেষ্টার ঘটনায় ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক ব্যক্তির বিরুদ্ধে এমন প্রতিশোধমূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে। তারা ওই শিখ নেতাকে হত্যার ষড়যন্ত্রের জন্য যুক্তরাষ্ট্রে ভারতের এক সাবেক কর্মকর্তাকে অভিযুক্ত করেছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রে ভারতের সাবেক গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন মার্কিন আদালত। মার্কিন বিচার বিভাগে দেওয়া অভিযোগে যাদবকে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস (র)-এর সাবেক কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছে।
ওয়াশিংটন অভিযোগ করেছে, ভারতীয় এজেন্টরা মার্কিন-কানাডিয়ান দ্বৈত নাগরিক শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিল।
এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার ওয়ে এক বিবৃতিতে বলেছেন, এফবিআই সাংবিধানিকভাবে সুরক্ষিত অধিকার প্রয়োগ করার জন্য যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে কোনো সহিংসতা বা অন্যান্য অপচেষ্টা সহ্য করবে না।
অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের মে থেকে যাদব ভারত সরকারের একজন কর্মচারী হিসেবে যুক্তরাষ্ট্রে ছিলেন। পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে ভারতে এবং বিদেশে অন্যদের সঙ্গে যৌথভাবে কাজ করেছিলেন তিনি। অভিযোগে পান্নুনকে একজন রাজনৈতিক কর্মী, ভারত সরকারের সমালোচক এবং শিখদের জন্য আলাদা আবাসভূমি খালিস্তানের পক্ষের প্রচারক হিসেবে বর্ণনা করা হয়েছে।
ভারত সরকার শিখ বিচ্ছিন্নতাবাদীদের ‘সন্ত্রাসী’ এবং দেশের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে। শিখ বিচ্ছিন্নতাবাদীরা খালিস্তান নামে একটি স্বাধীন আবাসভূমি চায়। ১৯৮০ ও ১৯৯০-এর দশকে ভারতে শিখদের বিদ্রোহে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটে।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যাদব (৩৯) বর্তমানে ভারতে আছেন। যুক্তরাষ্ট্র তাঁর প্রত্যর্পণ চাইবে বলে আশা করা হচ্ছে।
আরো পড়ুন:

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে