
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জিততে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মিলে ৩৫০ কোটি ডলার ব্যয় করেছেন, যা এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার খরচে সর্বোচ্চ।
ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জিতে হোয়াইট হাউজে যাওয়ার লড়াইয়ে ট্রাম্প ও কমলা ভোটারদের নিজের পক্ষে টানার লক্ষ্যে যৌথভাবে ব্যয় করেছেন ৩৫০ কোটি ডলার।
অক্টোবরের মাঝামাঝি প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে, প্রার্থীদের প্রচারণা, দলীয় সংগঠনের বাইরে বিভিন্ন গোষ্ঠীর অনুদান এবং দলগুলোর অ্যাকশন কমিটি মিলে মোট প্রায় ৪২০ কোটি ডলার তহবিল সংগ্রহ করেছে।
কমলা হ্যারিস তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর তুলনায় বেশি তহবিল সংগ্রহ করেছেন। ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট তহবিল সংগ্রহকারী সংস্থাগুলো মোট ২৩০ কোটি ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছে এবং এর মধ্যে ১৯০ কোটি ডলার খরচ করেছে। বিপরীতে ট্রাম্পের গ্রুপ ও রিপাবলিকান ন্যাশনাল কমিটি মোট ১৮০ কোটি ডলার তহবিল সংগ্রহ করে ১৬০ কোটি ডলার খরচ করেছে।
এদিকে, ইলেক্টোরাল কলেজ ভোটের ক্ষেত্রে ট্রাম্প প্রথম দিকে বিশাল ব্যবধানে এগিয়ে থাকলেও ক্রমেই সেই ব্যবধান একটু একটু করে কমছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবর বলছে, এখন পর্যন্ত কমলা হ্যারিস ২১০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প তাঁর চেয়ে ২০ ভোট বেশি পেয়ে অর্থাৎ, ২৩০টি ইলেক্টোরাল ভোট পেয়ে এগিয়ে আছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আদালত যে জরুরি ক্ষমতার আওতায় শুল্ক আরোপের পথ আটকে দিয়েছে, তার পরিবর্তে তিনি অন্য আইনি পন্থা ব্যবহার করবেন—যেগুলো থেকে আরও বেশি রাজস্ব আদায় সম্ভব হতে পারে।
১১ মিনিট আগে
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই...
১ ঘণ্টা আগে
গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
২ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৪ ঘণ্টা আগে