চলতি বছর অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের সম্ভাবনা নিয়ে এবার ঘনিষ্ঠ মহলে উদ্বেগ প্রকাশ করেছেন দুই শীর্ষ ডেমোক্র্যাট বারাক ওবামা ও ন্যান্সি পেলোসি। এই দুই নেতার ঘনিষ্ঠ মহলের বরাত দিয়ে শুক্রবার খবরটি দিয়েছে সিএনএন।
এই বিষয়ে সিএনএন মার্কিন কংগ্রেসের এক ডজনের বেশি ডেমোক্র্যাট সদস্য এবং ওবামা ও পেলোসি উভয়ের সংস্পর্শে থাকা একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছে। সূত্রগুলো জানিয়েছে, আসন্ন নির্বাচন নিয়ে ভেতরে-ভেতরে অস্থিরতার মধ্যে রয়েছে ডেমোক্র্যাট পার্টি। বিষয়টি তারা সময় ফুরিয়ে যাওয়ার আগেই সমাধান করতে আগ্রহী। এই অবস্থায় অনেকেই দিকনির্দেশনার জন্য ওবামা এবং পেলোসির দিকে তাকিয়ে আছেন।
ডেমোক্র্যাটদের অনেকেই আশা করছেন, বাইডেন সহসাই তাঁর প্রার্থিতা থেকে সরে দাঁড়াবেন। আর তাঁকে এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যারা সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন, তাঁদের মধ্যে ওবামা এবং ন্যান্সি পেলোসির নামই সবার আগে চলে আসছে। নির্বাচনের আর মাত্র চার মাস সময় হাতে আছে। তাই দ্রুত সম্ভব বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চাইছে ডেমোক্র্যাট শিবির।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেনের পুনর্নির্বাচনের সম্ভাবনা নিয়ে ওবামার ক্রমবর্ধমান সংশয় স্পষ্ট হয়ে উঠেছে। যদিও সম্প্রতি ট্রাম্পের সঙ্গে বিতর্কে বাইডেনের খারাপ ফলাফলের পরও তাঁর পক্ষেই মত দিয়েছিলেন ওবামা। এ বিষয়ে এক এক্স পোস্টে তিনি ২০১২ সালে নিজের দ্বিতীয় মেয়াদে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গ টানেন। সেবার বিতর্কে ওবামাও খারাপ ফলাফল করেছিলেন। কিন্তু নির্বাচনী প্রচারণার মধ্য দিয়েই শেষ পর্যন্ত তিনিই বিজয়ী হয়েছিলেন। তাই বাইডেনের পরিস্থিতিকেও ইতিবাচকভাবে দেখার পরামর্শ ছিল ওবামার পোস্টে। তিনি যথাযথ প্রচারণার বিষয়টিকেই গুরুত্ব দিয়েছিলেন। ওবামার সেই মন্তব্য ছিল খুবই সাবধানী। তিনি বাইডেনের প্রচারে প্রকাশ্য হস্তক্ষেপ এবং বিতর্ক এড়াতে চেয়েছিলেন। এই সাবধানতা তিনি এখন পর্যন্ত বজায় রেখেছেন।
বাইডেনকে নিয়ে ওবামার সংশয়ের বিষয়টি তাঁর ঘনিষ্ঠ মহল নিশ্চিত করেছে। ওবামা এবং পেলোসি দুজনের সঙ্গেই যোগাযোগ রাখেন এমন একজন সিএনএনকে জানিয়েছেন, এই দুই শীর্ষ ডেমোক্র্যাট বাইডেনের সিদ্ধান্তের জন্যই অপেক্ষা করছেন। প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করে তাঁরা বাইডেনকে অসম্মান করতে চাইছেন না।
তবে ওবামার সতর্ক অবস্থান দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে বলেও জানা গেছে। কেউ কেউ এটিকে সমর্থনের অভাব কিংবা নিরপেক্ষতা বজায় রাখার কৌশল হিসেবে দেখছেন।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৯ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে