
ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে একটি নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, হুতিদের কার্যক্রম মার্কিন নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি উল্লেখ করে গতকাল বুধবার এই আদেশে সই করেন ট্রাম্প।
হুতিরা আনসার আল্লাহ নামেও পরিচিত। ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করে তারা। যুক্তরাষ্ট্রের দাবি, হুতিরা ইরানের সমর্থনে কাজ করছে এবং তারা মার্কিন জাহাজে একাধিকবার হামলা চালিয়েছে। এ ছাড়া, তাদের কর্মকাণ্ডে বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের স্থিতিশীলতা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন অংশীদারদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
নির্বাহী আদেশে ট্রাম্প বলেন, ‘হুতিদের কার্যক্রম মধ্যপ্রাচ্যে আমেরিকান বেসামরিক নাগরিক ও কর্মীদের নিরাপত্তা, আমাদের ঘনিষ্ঠ আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করে।’
হুতিদের ওপর নিষেধাজ্ঞা জারির আগে তাদের সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। গত ১৬ জানুয়ারি ইরানের তেল পরিবহনকারী একটি হুতি নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ভারতীয় নাগরিকসহ ১৮টি কোম্পানি ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সাবেক মার্কিন প্রশাসনের ট্রেজারি ডিপার্টমেন্টের ফরেন অ্যাসেট কন্ট্রোল অফিস (ওএফএসি)। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কুদস ফোর্স-সমর্থিত হুতির অর্থবিষয়ক কর্মকর্তা সাইদ আল-জামাল এবং তাঁর নেটওয়ার্কের সঙ্গে সম্পর্ক রাখতেন অবৈধ তেল পরিবহনকারী জাহাজের ক্যাপ্টেনরা।
হুতিরা দীর্ঘদিন ধরে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে সংঘর্ষ চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে ইয়েমেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রাণঘাতী হামলার অভিযোগ রয়েছে। এ ছাড়া ইসরায়েলের বিরুদ্ধেও লড়াই করছে তারা।
সম্প্রতি ইসরায়েল-হুতিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সে সময় ইসরায়েলে হামলা চালায় হুতিরা। জবাবে ইয়েমেনের সানা বিমানবন্দর, দেশের পশ্চিম উপকূল বন্দর এবং দুটি বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি হামলার সময় সানা বিমানবন্দরে ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম ঘেব্রেয়েসুস। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্যবিষয়ক সহকারী মহাসচিব খালেদ খিয়ারি হুতিদের ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ বন্ধের আহ্বান করেন।
খালেদ খিয়ারি মনে করেন, সামরিক উত্তেজনা বৃদ্ধি আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকিতে ফেলতে পারে এবং এ ধরনের তৎপরতা রাজনৈতিক, নিরাপত্তা, অর্থনৈতিক ও মানবিক প্রভাব ফেলতে পারে।
তিনি বলেন, ‘এই উত্তেজনার ভার বহন করতে হবে ইয়েমেন-ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের লাখ লাখ মানুষকে, যার কোনো সমাপ্তি নেই।’

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে