
নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর প্রযুক্তি সংস্থা স্ল্যাক-এর সাবেক সিইও স্টুয়ার্ট বাটারফিল্ডের কিশোরী কন্যাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। আজ রোববার পরিবারের কাছ থেকে এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে ডেইলি বিস্ট।
ধারণা করা হচ্ছে, সানফ্রান্সিসকোর মেরিন কাউন্টিতে অবস্থিত নিজ বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল ১৬ বছর বয়সী কিশোরী মিন্ট। এক সপ্তাহ পর শনিবার সন্ধ্যায় সান ফ্রান্সিসকো শহরের রাস্তায় তাঁকে খুঁজে পাওয়া যায়। মিন্টের বাবা, মা ও সৎবাবা তাঁকে খুঁজে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে রোববার পরিবারের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, আমাদের হৃদয় আজ সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগের কঠোর পরিশ্রমী কর্মীদের প্রতি কৃতজ্ঞ, যারা রাস্তা থেকে আমাদের শিশু মিন্টকে নিরাপদে উদ্ধার করেছে। মেরিন কাউন্টি শেরিফের অফিসকেও বিশেষ ধন্যবাদ, যারা বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে উদ্ধার অভিযানে নেতৃত্ব দিয়েছে। সমস্ত পরিবার, বন্ধুবান্ধব, স্বেচ্ছাসেবক এবং অপরিচিত ব্যক্তিদের আন্তরিক ধন্যবাদ, যারা টিপস দিয়েছিলে এবং এই পুনরুদ্ধারকে সম্ভব করেছে।
ডেইলি বিস্ট জানায়, মিন্টকে শেষবার দেখা গিয়েছিল ২১ এপ্রিল ক্যালিফোর্নিয়ার বলিনাসে। মেরিন কাউন্টি শেরিফের অফিস বলেছিল, তাঁর নিখোঁজের সঙ্গে কোনো নোংরা খেলা জড়িত, এমন ভাবার কোনো কারণ নেই।
এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা মিন্টের মা ক্যাটেরিনা ফেকের (ফ্লিকারের সহপ্রতিষ্ঠাতা) সঙ্গে কাজ করছে এবং চেষ্টা করছে যেন ডিজিটাল ডিভাইসগুলোর নিয়ন্ত্রণ নিয়ে মিন্টের অবস্থান জানা যায়।
কন্যাকে উদ্ধারের পর কিশোর-কিশোরীদের মাদকের প্রলোভন দেখানো বিভিন্ন চক্রের হুমকি সম্পর্কে অবগত থাকায় আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছে মিন্টের পরিবার। বিবৃতিতে তারা যোগ করেছে, গত সাত দিন ভয়ংকর ছিল এবং আমরা দুঃখভারাক্রান্ত হয়ে জেনেছি যে এই শহরে প্রতি সাড়ে চার মিনিটে একজন মাদকের ওভারডোজে মারা যায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩৩ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে