
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং, টেক জায়ান্ট গুগল ও মাইক্রোসফট প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের জন্য ১০ লাখ ডলার করে অনুদান দিয়েছে। জ্বালানি কোম্পানি শেভরন, প্রযুক্তি কোম্পানি মেটা এবং অনলাইন রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবারও অনুদান দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বোয়িং বিবিসিকে জানিয়েছে, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে ১ মিলিয়ন ডলার অনুদান দেবে তারা। গুগল, মাইক্রোসফটও নিশ্চিত করেছে যে, তারা একই ধরনের অনুদান দিয়েছে। এ ছাড়া, তেল উৎপাদক প্রতিষ্ঠান শেভরন এবং প্রযুক্তি জায়ান্ট মেটা, অ্যামাজন, উবারও অনুদান দিয়েছে। ট্রাম্পের অভিষেক ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বোয়িং জানিয়েছে, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিষেক কমিটিগুলোর ক্ষেত্রে দুই দলের প্রতি সমর্থনের ঐতিহ্য বজায় রাখতে পেরে খুশি।’ প্রতিষ্ঠানটি আরও বলেছে, তারা গত তিনটি প্রেসিডেনশিয়াল অভিষেক তহবিলেও একই ধরনের অনুদান দিয়েছে।
সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে বোয়িংয়ের একাধিক বিমান নিরাপত্তা ও গুণগত মান সংকটে পড়েছে। প্রতিষ্ঠানটি তার হারানো ইমেজ পুনরুদ্ধার করতে কাজ করছে। এ ছাড়া, প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের ব্যক্তিগত রাষ্ট্রীয় বাহন এয়ার ফোর্স ওয়ান তৈরিতেও কাজ করছে। দুটি জেট বিমান আগামী বছরেই মাঠে নামবে বলে আশা করা হচ্ছে।
ট্রাম্প যখন প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হয়ে আসেন, তখন তিনি বোয়িংয়ের সঙ্গে প্রেসিডেন্টদের জন্য এয়ারফোর্স ওয়ান নির্মাণের চুক্তি পর্যালোচনা করতে বাধ্য করেন। কারণ ট্রাম্প মনে করেছিলেন, প্রথম চুক্তি অত্যন্ত ব্যয়বহুল ছিল।
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের জন্য অনুদান দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেটা ও অ্যামাজনের পর গুগল এই তালিকায় যুক্ত হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচার করবে। গুগলের গ্লোবাল হেড অব গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসি করণ ভাটিয়া বলেন, ‘গুগল ২০২৫ সালের অভিষেক অনুষ্ঠানে অনুদান দিতে পরে খুশি। আমরা এই অনুষ্ঠান ইউটিউবে ও আমাদের হোম পেজে সরাসরি সম্প্রচার করব।’
এদিকে, গাড়ি নির্মাতা কোম্পানি ফোর্ড, জেনারেল মোটরস, টয়োটাও ১ মিলিয়ন ডলার করে দান করেছে অভিষেক কমিটিতে। শেভরন নিশ্চিত করেছে, তারাও তহবিলটিতে দান করেছে, তবে কত দান করেছে তা জানাতে অস্বীকার করেছে।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে