‘বল্ড ইগল’ এখন আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি। স্থানীয় সময় বুধবার ক্রিসমাস ইভে প্রেসিডেন্ট জো বাইডেন একটি আইনে স্বাক্ষর করে সাদা মাথা ও হলুদ ঠোঁটযুক্ত শিকারি এই পাখিকে জাতীয় সম্মান দিয়েছেন।
বুধবার বিবিসি জানিয়েছে, বছরের পর বছর ধরে এই পাখিটি যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক হিসেবে পরিচিত ছিল। ১৭৮২ সাল থেকে এটি যুক্তরাষ্ট্রের সরকারি নথিপত্রে বহুল ব্যবহৃত ‘গ্রেট সিলেও’ স্থান পেয়েছে।
তবে বুধবার ক্রিসমাসের সন্ধ্যায় বাইডেনের স্বাক্ষরের আগ পর্যন্ত এই পাখিকে জাতীয় পাখি হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়নি যুক্তরাষ্ট্রে। জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবটি গত সপ্তাহেই মার্কিন কংগ্রেসে পাস হয়েছিল।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইগল সেন্টারের ন্যাশনাল বার্ড ইনিশিয়েটিভের সহসভাপতি জ্যাক ডেভিস বলেছেন, ‘আনুষ্ঠানিকভাবে না হলেও প্রায় ২৫০ বছর ধরে আমরা বল্ড ইগলকে জাতীয় পাখি বলেছি। এখন এই সম্মানটি আনুষ্ঠানিকভাবেই দেওয়া হলো। এর চেয়ে উপযুক্ত পাখি আর কেউ হতে পারে না।’
এদিকে জানা গেছে, বল্ড ইগলকে জাতীয় পাখি হিসেবে মনোনীত করার বিষয়ে আমেরিকায় সব সময় একমত ছিল না সবাই।
যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠাতা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এই পাখিকে দেশের প্রতিনিধিত্ব করার জন্য অযোগ্য মনে করেছিলেন এবং এটিকে খারাপ চরিত্রের পাখি বলে অভিহিত করেছিলেন। যদিও সেই সময়ের কংগ্রেস সদস্যদের সবাই তাঁর সঙ্গে একমত ছিলেন না।
যুক্তরাষ্ট্রের ভেটেরান অ্যাফেয়ার্স বিভাগের মতে, বল্ড ইগল সহ অন্যান্য ইগলকে বহু প্রজন্ম ধরে শক্তি, সাহস, স্বাধীনতা ও অমরত্বের প্রতীক হিসেবে দেখা হয়। আর ইগলের বিভিন্ন প্রজাতির মধ্যে বল্ড ইগলই শুধুমাত্র উত্তর আমেরিকার আদিবাসী।
ইগলকে জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি দেওয়ার এই আইনটি পাস করানোর ক্ষেত্রে মিনেসোটা রাজ্যের আইনপ্রণেতারা মূল ভূমিকা পালন করেছেন। মিনেসোটা যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম বল্ড ইগল জনসংখ্যার আবাসস্থল।
১৯৪০ সালের জাতীয় প্রতীক আইন অনুসারে, যুক্তরাষ্ট্রে বল্ড ইগল সুরক্ষিত। দেশটিতে এই পাখি শিকার এবং বিক্রি করা অবৈধ।
বিবিসি জানিয়েছে, এক সময় বিলুপ্তির মুখে থাকলেও এই প্রজাতির ইগলের সংখ্যা ২০০৯ সাল থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
বল্ড ইগল সম্পর্কিত আইন ছাড়াও বাইডেন ক্রিসমাস ইভে আরও ৫০টি আইন স্বাক্ষর করেন। এর মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহিংসতা ও মৃত্যুর বিরুদ্ধে একটি ফেডারেল ‘হিংসা বিরোধী আইন’ অন্তর্ভুক্ত ছিল।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে