
কানাডা চলতি ২০২৫ সালের জন্য স্পনসর ভিসা স্থগিত করেছে। ফলে বাবা–মা এবং দাদা–দাদিদের স্থায়ী বাসিন্দা হিসেবে স্পনসর করার জন্য আর নতুন আবেদন গ্রহণ করা হবে না।
ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) ঘোষণা করেছে, ২০২৫ সালের পুরোটা সময়, তারা কেবল ২০২৪ সালে দাখিল করা বাবা–মা এবং দাদা-দাদিদের এই প্রোগ্রামের অধীনে ফ্যামিলি স্পনসরশিপ আবেদনগুলো প্রক্রিয়া করবে।
২০২৫ সালে সর্বোচ্চ ১৫ হাজার স্পনসরশিপ আবেদন প্রক্রিয়া করার পরিকল্পনা রয়েছে।
যেসব কানাডীয় নাগরিক এবং স্থায়ী বাসিন্দা তাঁদের বাবা–মা ও দাদা-দাদিদের কানাডায় দীর্ঘ সময় ধরে তাঁদের সঙ্গে থাকার জন্য আনতে চান, তাঁরা সুপার ভিসার মাধ্যমে আত্মীয়দের স্পনসর করতে পারেন। এটি তাঁদের আত্মীয়দের একসঙ্গে পাঁচ বছর পর্যন্ত কানাডায় থাকার অনুমতি দিতে পারে।
বাবা–মা ও দাদা–দাদিদের স্পনসর প্রোগ্রাম কী?
বাবা–মা ও দাদা–দাদিদের স্পনসর প্রোগ্রামের (পিজিপি) আওতায় কানাডীয় নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং নিবন্ধিত ভারতীয়দের তাঁদের বাবা–মা বা দাদা–দাদিদের কানাডার স্থায়ী বাসিন্দা হিসেবে স্পনসর করার অনুমতি দেওয়া হয়।
স্পনসরদের বিপুল আগ্রহের তুলনায় সীমিত সংস্থানের কারণ উল্লেখ করে পিজিপি একটি লটারি সিস্টেম ব্যবহার করে আবেদন করতে বলে। ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত আইআরসিসি ২০২০ সালের ইনটেক পিরিয়ডে ফর্ম জমা দেওয়া স্পনসরদের এই ব্যবস্থায় আবেদন করতে বলেছে।
স্পনসর স্থগিত কারণ কী?
আইআরসিসি ২০২৫ সালের জন্য স্থায়ী বাসিন্দা হওয়ার অনুমতি দেওয়ার লক্ষ্য ২০ শতাংশ কমিয়েছে। এই কাটছাঁটের একটি অংশ বাবা–মা এবং দাদা–দাদিদের প্রোগ্রামের অধীনে স্থায়ী বাসিন্দাদের জন্য বরাদ্দ কমানো। ২০২৫ সালের লক্ষ্য হচ্ছে, পিজিপি–এর মাধ্যমে স্পনসর করা ২৪ হাজার ৫০০ বিদেশি নাগরিককে স্থায়ী বাসিন্দা হওয়ার অনুমিত দেওয়া হবে।
২০২৩ সালে প্রকাশিত আগের ইমিগ্রেশন স্তরের পরিকল্পনায়, আইআরসিসি ২০২৪ সালের জন্য ৩২ হাজার এবং ২০২৫ সালের জন্য ৩৪ হাজার বিদেশিকে স্থায়ী বাসিন্দা হওয়ার অনুমতি দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১৫ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে