দেশ ছেড়ে চলে যাওয়া কানাডীয়দের সংখ্যা ক্রমেই বাড়ছে। কানাডার সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সালেই প্রায় ৪০ লাখ নাগরিক দেশে ছেড়েছেন, যা দেশটি মোট জনসংখ্যার ১১ শতংশ।
গত সোমবার প্রকাশিত ম্যাকগিল ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব কানাডার গবেষণায় দেখা গেছে, কানাডীয়দের দেশ ছাড়ার অন্যতম কারণ গুরুত্বপূর্ণ কিছু চাহিদা সামর্থ্যের বাইরে চলে যাওয়া।
স্ট্যাটিসটিকস কানাডা অনুসারে, ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে কানাডীয়দের ৩১ শতাংশ বিদেশে পাড়ি জমিয়েছেন।
ম্যাকগিলের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, কানাডা নতুন নাগরিকদের ধরে রাখতে পারছে না। কানাডায় আগমনের চার থেকে সাত বছরের মধ্যে তাঁরা দেশ ত্যাগ করছেন। এর অন্যতম একটি কারণ এখানে অনেক কিছুই তাঁদের সামর্থ্যের মধ্যে নেই।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, বিদেশি ডিগ্রিকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে কানাডার অনমনীয় এবং অবাস্তব দৃষ্টিভঙ্গির কারণেই অভিবাসীরা কানাডায় এসে পছন্দসই চাকরি খুঁজে পান না এবং ক্যারিয়ার গড়তে হিমশিম খান।
কানাডার প্রায় অর্ধেক অধিবাসী তাঁদের কানাডীয় মা-বাবার মাধ্যমে নাগরিকত্ব অর্জন করেছেন। আর এক-তৃতীয়াংশ জন্মসূত্রে কানাডীয়। অবশিষ্ট ১৫ শতাংশ কানাডীয় অন্য দেশে জন্ম গ্রহণ করেছেন, পরে তাঁরা কানাডার নাগরিকত্ব পেয়েছেন। এই নাগরিকদের দেশ ছাড়ার কারণগুলোর মধ্যে রয়েছে—ভ্রমণ, চাকরি ও পড়াশোনার সুযোগ।
স্ট্যাটিসটিকস কানাডার তথ্য অনুসারে, বিদেশে বসবাসকারী কানাডীয়দের গড় বয়স ৪৬ দশমিক ২—যা জাতীয় গড়ের চেয়ে সামান্য বেশি। কানাডীয়দের মধ্যে বৃহত্তম গোষ্ঠীর বয়স ৪৫ থেকে ৫৪ বছরের মধ্যে।
এশিয়া-প্যাসিফিক ফাউন্ডেশন অব কানাডার তথ্য অনুযায়ী, বিদেশে বসবাসকারী কানাডীয়দের অধিকাংশ থাকেন যুক্তরাষ্ট্র, হংকং ও যুক্তরাজ্যে। সমীক্ষায় দেখা গেছে, জনসংখ্যার তুলনায় বিদেশে বসবাসকারী কানাডীয়দের সংখ্যা যুক্তরাষ্ট্রের তুলনায় পাঁচ গুণ এবং যুক্তরাজ্যের প্রায় সমান।
প্রতিবেদনটি অনুমোদন করেছে বি সি সেন ইউয়েন পাউ উয়ের কার্যালয়। পাউ উ বলেছেন, দেশ ছেড়ে চলে যাওয়া নাগরিকদের সমর্থনের জন্য কানাডা আরও বেশি কিছু করতে পারে। তিনি যুক্তি দিয়ে বলেন, প্রবাসী কানাডীয়রা বিশ্বজুড়ে কানাডার কূটনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অবস্থান আরও প্রসারিত করতে পারেন।
এক সাক্ষাৎকারে পাউ উ বলেন, ‘আমরা একটি সংকীর্ণমনা দেশ। আন্তর্জাতিকতাবাদী এবং বৈশ্বিক হওয়ার দাবি করলেও আমাদের প্রবণতা কেবল দেশের ভেতর তাকানোতেই সীমাবদ্ধ।’
ম্যাকগিলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রবাসীদের সমর্থনের ক্ষেত্রে কানাডা অন্য দেশের চেয়ে পিছিয়ে। প্রবাসী কানাডীয়রা কর দেওয়া সত্ত্বেও প্রাদেশিক নির্বাচনে ভোট দেওয়া এবং স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নেই।
পাউ উ বলেন, ‘কানাডীয়রা কেন বিদেশে গেছেন, কানাডা সম্পর্কে তাঁদের উপলব্ধি এবং দেশে ফেরার পরিকল্পনার মতো কিছু মূল বিষয়ে আমরা এখনো খুব কম জানি। ভালো ডেটা থেকেই ভালো নীতি প্রণয়ন সম্ভব। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।’

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৫ ঘণ্টা আগে