ঢাকা: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়েবসাইটের নতুন ফিচার থেকে তার বিবৃতি শেয়ার দেওয়ার চেষ্টা ঠেকিয়ে দিয়েছে টু্ইটার। এসময় বেশ কয়েকটি অ্যাকাউন্ট স্থগিত করে দেওয়া হয়েছে। মাইক্রো ব্লগিং সাইটটির পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা এড়িয়ে পোস্ট দেওয়ার চেষ্টা করায় এই ব্যবস্থা করা হয়েছে।
চলতি বছরের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় প্রত্যয়নের জন্য আইনপ্রণেতারা মিলিত হন। এসময় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটল হিলে হামলা করেন। পুরো ঘটনার পেছনে ট্রাম্পের উসকানিমূলক বিভিন্ন বক্তব্যকে দায়ী করা হয়। হামলার সময়ও ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা ছড়াতে থাকেন। তখন টুইটার ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করে। ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুক ও ইনস্টাগ্রামেও তার অ্যাকাউন্ট স্থগিত করে। এর আগে ট্রাম্পের উসকানিমূলক দুটি পোস্টও তারা সরিয়ে দেয়। পরবর্তীতে ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয় টু্ইটার।
গত মঙ্গলবার ট্রাম্প একটি নতুন 'কমিউনিকেশন' ওয়েবসাইট চালু করেন। যেখান থেকে তাঁর পোস্টগুলো ফেসবুক এবং টুইটারে শেয়ার করা যাবে বলে জানানো হয়েছিল।
এ নিয়ে টুইটারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আমাদের নিষেধাজ্ঞার নীতি অনুযায়ী, সেসব অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যারা স্থগিত অ্যাকাউন্ট সংশ্লিষ্ট বিষয়বস্তু প্রচার করতে চাইবে।
ট্রাম্পের প্রতিনিধিদের পক্ষ থেকে বলা হচ্ছে, যেসব অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে সেগুলো নিয়ে তাঁদের আর কিছু করার নেই।
এদিকে গত বুধবার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেসবুকে ফিরতে পারবেন কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও ছয় মাস লাগবে। রয়টার্স।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে