
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। বিভিন্ন জরিপে কমলা হ্যারিসকে এগিয়ে দেখা গেলেও ভোটের ময়দানে এখন পর্যন্ত এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত কমলা হ্যারিস ২১০টি ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে আছেন। আর ডোনাল্ড ট্রাম্প তাঁর চেয়ে ৩৬টি ভোট বেশি, অর্থাৎ ২৪৬টি আসনে এগিয়ে আছেন।
এই পরিস্থিতিতে নিউইয়র্ক টাইমসের ‘প্রেসিডেনশিয়াল ফোরকাস্ট’ বা প্রেসিডেন্ট নির্বাচনের ভবিষ্যদ্বাণী বলছে, ডোনাল্ড ট্রাম্পই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর জয়ের সম্ভাবনা ৯৫ শতাংশের বেশি বলে দেখিয়েছে নিউইয়র্ক টাইমস। একই সঙ্গে সংবাদমাধ্যমটি অনুমান করছে, ডোনাল্ড ট্রাম্প ৩০৬টির মতো ইলেকটোরাল কলেজ ভোট পেতে পারেন।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি চলছে দেশটির আইনসভা কংগ্রেসের দুই কক্ষের নির্বাচনও। আর এতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে কমলা হ্যারিসের দল ডেমোক্রেটিক পার্টির তুলনায় স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসেও এগিয়ে রিপাবলিকানরা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটের ১০০ আসনে এরই মধ্যে রিপাবলিকানরা ৫১টি আসনে এগিয়ে আছে। বিপরীতে ৪১টি আসনে এগিয়ে আছে ডেমোক্র্যাটরা। আর বাকি আসনগুলতে এগিয়ে স্বতন্ত্র প্রার্থীরা।
অন্যদিকে, নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসেও পিছিয়ে আছে কমলা হ্যারিসের দল। এখন পর্যন্ত পাওয়া ফলাফল বলছে, ডেমোক্রেটিক পার্টি এগিয়ে আছে ১৪৬টি আসনে এবং রিপাবলিকান পার্টি এগিয়ে আছে ১৭৯ আসনে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩৬ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে