সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অভ্যুত্থানের’ উদ্দেশ্যেই গত বছর ক্যাপিটাল হিল দাঙ্গা ঘটিয়েছিলেন। সম্প্রতি ওই দাঙ্গার বিষয়ে কংগ্রেসের একটি তদন্ত কমিটির শুনানিতে এই তথ্য উঠে এসেছে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
কংগ্রেসের ওই তদন্ত কমিটির ভাইস-চেয়ারম্যান ও রিপাবলিকান দলের কংগ্রেসওমেন লিজ চেনি বলেছেন, ‘ট্রাম্প এই হামলায় উসকানি দিয়েছিলেন।’ কমিটির আরেক সদস্য ও ডেমোক্র্যাট দলের সদস্য বেনি থম্পসন বলেছেন, ওই দাঙ্গা আমেরিকার গণতন্ত্রকে হুমকির মুখে ফেলে দিয়েছিল।
এর আগে, ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের আইনসভায় হামলা চালিয়েছিল।
প্রায় এক বছর এই বিষয়ে তদন্ত চালিয়ে ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ হাউস অব কমনসের সিলেক্ট কমিটি এই মামলার বিষয়ে কথা বলতে সামনে এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কমিটি ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজনের সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ প্রকাশ করে।
সম্প্রচারিত ওই ভিডিও থেকে দেখা যায়, যুক্তরাষ্ট্রের তৎকালীন অ্যাটর্নি জেনারেল বিল বার বলছেন—তিনি বারবার ট্রাম্পকে বলেছেন যে, ট্রাম্প নির্বাচনে হেরে গিয়েছেন এবং নির্বাচনে জালিয়াতি হয়েছে এই অভিযোগ ভুয়া।
বিল বার বলেন, ‘আমরা এমন কোনো দুনিয়ায় বাস করতে পারি না যেখানে ক্ষমতাসীন প্রশাসন কোনো তথ্যপ্রমাণ ছাড়াই নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে ক্ষমতায় টিকে থাকতে পারে।’
ওই শুনানিতে ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের বক্তব্যও রয়েছে। যেখানে ট্রাম্পের মেয়ে বলেছেন, তিনিও তৎকালীন অ্যাটর্নি জেনারেলের মতো তাঁর বাবার নির্বাচন জালিয়াতির অভিযোগটি পরে প্রত্যাখ্যান করেছিলেন। এবং তিনি বিল বারের সঙ্গে একমত হয়েছিলেন।
তদন্ত কমিটির ভাইস চেয়ারম্যান লিজ চেনি বলেছেন, ‘যারা আমাদের রাজধানীতে হামলা করেছিল এবং কয়েক ঘণ্টা ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে লড়াই করেছে তাঁরা সবাই ট্রাম্পের দাবি—নির্বাচনে কারচুপি হয়েছে এবং তিনিই যুক্তরাষ্ট্রের বৈধ প্রেসিডেন্ট—দ্বারা উদ্বুদ্ধ হয়েই আক্রমণ করেছিল।’
লিজ চেনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প জনতাকে ডেকে এনেছিলেন, সংগঠিত করেছিলেন এবং তাঁদের মধ্যে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন।’

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১৯ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে