মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হতে পারে এমন শঙ্কার মধ্যে ব্যবহারকারীরা ‘রেডনোট’ নামে অপর একটি চীনা অ্যাপের দিকে ঝুঁকছেন। বলা হচ্ছে, নিজেদের ‘টিকটক শরণার্থী’ পরিচয় দিয়ে ব্যবহারকারীরা রেডনোটে অভিবাসন করছেন।
বিবিসি জানিয়েছে, গতকাল সোমবার অ্যাপলের মার্কিন অ্যাপ স্টোরে রেডনোট হয়ে উঠেছিল সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ।
রেডনোট চীনের তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়। এটি মূলত টিকটক এবং ইনস্টাগ্রামের মিশ্র রূপ। অ্যাপটি বর্তমানে প্রায় ৩০ কোটি মাসিক ব্যবহারকারীকে ডেটিং, ফ্যাশন এবং জীবনযাত্রার টিপস বিনিময়ের সুযোগ দিচ্ছে।
জানা গেছে, মার্কিন সুপ্রিম কোর্ট এমন একটি আইন নিয়ে রায় দেবে, যার ফলে আগামী ১৯ জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে টিকটক।
তবে টিকটকের আইনজীবীরা সতর্ক করেছেন, নিষেধাজ্ঞা দেওয়া হলে এটি মার্কিন সংবিধানের বাক্স্বাধীনতার অধিকার লঙ্ঘন করবে।
এদিকে রেডনোট অ্যাপটি নতুন ব্যবহারকারীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। ‘টিকটক শরণার্থী’ শিরোনামে ৬৩ হাজারের বেশি পোস্টে নতুন ব্যবহারকারীদের অ্যাপ ব্যবহার এবং চীনা ভাষার প্রাথমিক শব্দ শেখানোর টিপস দেওয়া হচ্ছে। তবে রেডনোটেও চীনা সরকারের সমালোচনা নিয়ে সেন্সরশিপের অভিযোগ রয়েছে। এ ছাড়া তাইওয়ানে নিরাপত্তা শঙ্কার কারণে সরকারি কর্মকর্তাদের এই অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
রেডনোটে প্রবেশ করা মার্কিন ব্যবহারকারীদের কাছে চীনা ব্যবহারকারীরা মজা করে নিজেদের ‘চীনা গুপ্তচর’ হিসেবে পরিচয় দিচ্ছেন।
যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের স্কুল ক্যানটিন কর্মী সারা ফাদারিংহ্যাম রেডনোটে যোগ দিয়ে বলেছেন, ‘চীনের সংস্কৃতি ও সাধারণ মানুষের জীবনযাপন সম্পর্কে জানার দারুণ সুযোগ পেয়েছি।’
ভার্জিনিয়ার ফ্যাশন ডিজাইনার মার্কাস রবিনসন বলেছেন, ‘রেডনোট দারুণ লাগছে। তবে আমাকে মান্দারিন শিখতে হবে!’
রেডনোটে টেনেসির প্রযুক্তি কর্মী সিডনি ক্রাউলি ২৪ ঘণ্টার মধ্যে ৬ হাজার ফলোয়ার পেয়েছেন। তিনি বলেন, ‘টিকটক থাকলেও আমি রেডনোটে আমার প্ল্যাটফর্ম বজায় রাখব এবং নতুন সম্পর্ক ও সুযোগের সন্ধান করব।’
রেডনোট এখন নতুন ব্যবহারকারীদের জন্য সামাজিক যোগাযোগের একটি বিকল্প প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। চীনা সংস্কৃতি এবং নতুন বন্ধুত্ব তৈরি করার জন্য অ্যাপটি একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হচ্ছে।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে