রমজানের নানাবিধ শিক্ষা ও উপকার রয়েছে। রমজান মানুষের ভেতর-বাহিরকে পরিশীলিত ও পরিশুদ্ধ করে। মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে। সব ধরনের অন্যায়, অশোভন, পাপাচার ও যাবতীয় অকল্যাণকর কাজকর্ম থেকে বিরত রাখে। নিচে রমজানের কয়েকটি শিক্ষা তুলে ধরা হলো—
তাকওয়া: রোজার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সব ধরনের অবাধ্যতা ও পাপাচার থেকে দূরে থাকার নামই তাকওয়া। রোজার মাধ্যমে বান্দার মনে আল্লাহর ভয়ভীতি সৃষ্টি হয়। মহান আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ, তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো।’ (সুরা বাকারা: ১৮৩)
সংযম: রোজার মাধ্যমে অশ্লীল ও অনর্থক কাজ থেকে বিরত থাকা যায়। রোজা মানুষকে সংযমী হওয়ার শিক্ষা দেয়। রোজার মাধ্যমে মানুষ ধৈর্য, সংযম ও সহনশীলতার শিক্ষা পেয়ে থাকে। রাসুল (সা.) বলেছেন, ‘খাওয়া ও পান করা থেকে বিরত থাকার নাম রোজা নয়। বস্তুত রোজা হলো অনর্থক ও অশ্লীল কাজ থেকে বিরত থাকা।’ (মুস্তাদরেকে হাকেম) অন্য হাদিসে রাসুল (সা.) বলেছেন, ‘কেউ যদি তোমাকে গালি দেয় কিংবা তোমার সঙ্গে ঝগড়া করতে আসে, তুমি বলো আমি রোজাদার।’ (সহিহ বুখারি)
সহমর্মিতা: রমজান মানুষকে অসহায় ও গরিবদের পাশে দাঁড়াতে উৎসাহিত করে। পারস্পরিক সৌহার্দ্য ও সম্পর্ক সুদৃঢ় করার শিক্ষা দেয়। রমজান মাসে প্রতিটি দান-সদকাতেই ৭০ গুণ নেকি পাওয়া যায় এবং তা ফরজ হিসেবে আল্লাহর কাছে গণ্য হয়। দান-সদকার এমন অসামান্য ফজিলত অন্য মাসে কখনোই পাওয়া যাবে না। এ জন্য রাসুল (সা.) রমজানে বেশি বেশি দান করতেন। অন্যদের দান করতে উৎসাহিত করতেন। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) পবিত্র রমজান মাসে বিপুল পরিমাণে দান করতেন। (সুনানে তিরমিজি)

শাশ্বত চেতনাবোধের বিনির্মাণ ও অনুপম মনুষ্যত্ব অর্জনের এক কার্যকর প্রশিক্ষণের বার্তা নিয়ে আগমন করে রমজান। শাবান মাসের শেষে পশ্চিম আকাশে বাঁকা চাঁদ উঁকি দিতেই ধরণির বুকে রহমতের ফল্গুধারা নেমে আসে। শুরু হয় মুমিন হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার স্নিগ্ধ প্রহর—পবিত্র মাহে রমজান।
৭ ঘণ্টা আগে
দিন শেষে রাত নেমে এসেছে মক্কার আকাশে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। বাড়ছে নিস্তব্ধতা। কমছে কোলাহল। এসবের মাঝেই নতুন এক আলোর আগমনের অপেক্ষা। মক্কার এক প্রান্তে বসে অপেক্ষা করছেন এক ইহুদি পণ্ডিত। তাঁর চোখ আকাশের দিকে স্থির। মনোযোগ গভীর। দীর্ঘ অপেক্ষার পর তিনি তাঁর কাঙ্ক্ষিত বস্তু পেয়েছেন বলেই চেহারায়...
৭ ঘণ্টা আগে
মানুষের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাষা। এটি মানুষের চিন্তাচেতনা, নিজস্ব সংস্কৃতি, অনুভূতি প্রকাশ ও আত্মপরিচয়ের প্রধান বাহক। বিশেষত মাতৃভাষা মানুষের হৃদয় ও আবেগের ভাষা। যে ভাষায় মানুষ প্রথম কথা বলতে শেখে, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় তা অপরিহার্য ভূমিকা রাখে।
৭ ঘণ্টা আগে
রমজানের স্নিগ্ধ আমেজ আর আনন্দের জোয়ারে মিসরের পুরোনো কায়রোর সমকক্ষ আর কোনো জনপদ নেই বললেই চলে। এখানকার প্রতিটি রাস্তা, অলিগলি দিয়ে হাঁটার সময় আপনার চোখে পড়বে পবিত্র মাসকে বরণ করে নেওয়ার একেকটি জীবন্ত দৃশ্য। কেউ হয়তো নিজের বাড়ির আঙিনায় বা দোকানের সামনে বসে লোহা কিংবা...
৮ ঘণ্টা আগে