হিজরি সনের একাদশ মাস জিলকদ। কোরআনে বর্ণিত সম্মানিত চার মাসের একটি। আরবি ‘জুলকাআদাহ’ শব্দ থেকেই জিলকদ শব্দটি এসেছে। এর অর্থ বসা, বিশ্রাম নেওয়া ইত্যাদি। রমজান ও ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ও কোরবানির মাঝে নির্দিষ্ট কোনো আবশ্যক ইবাদত নেই বলে এটিকে জিলকদ বা বিশ্রামের মাস বলা হয়। তবে হাদিসে বর্ণিত বিভিন্ন নফল ইবাদতের মাধ্যমে মাসটি জীবন্ত করে রাখা মুমিনের একান্ত কর্তব্য। কারণ, আল্লাহ তাআলা বলেন, ‘যখনই অবসর পাও,, দাঁড়িয়ে যাও; তোমার পালনকর্তার ইবাদতে মশগুল হও।’ (সুরা ইনশিরাহ: ৭-৮)
অবসরকে হেলায় নষ্ট না করাই বুদ্ধিমানের কাজ। এটি মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন, ‘সময়ের কসম, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত; তবে তারা নয়, যারা ইমান আনে, সৎকর্ম করে, সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উৎসাহ প্রদান করে।’ (সুরা আসর: ১-৩) অবসরকে কাজে লাগানোর নির্দেশনা দিয়ে হাদিসে ইরশাদ হয়েছে, পাঁচটি বিষয়ের আগে পাঁচটি বিষয়কে গুরুত্ব দাও—ব্যস্ততার আগে অবসরকে, অসুস্থতার আগে সুস্থতাকে, দারিদ্র্যের আগে প্রাচুর্যকে, বার্ধক্যের আগে যৌবনকে এবং মৃত্যুর আগে জীবনকে।’ (মুসলিম)
তাই এই মাসে কাজা নামাজ, কাজা রোজা, অনাদায়কৃত জাকাত ইত্যাদি আদায়ের প্রতি বিশেষভাবে যত্নবান হতে হবে। নিয়মিত আদায়যোগ্য নফল ইবাদতগুলো গুরুত্ব দিয়ে পালন করতে হবে। সপ্তাহের প্রতি সোম ও বৃহস্পতিবারের নফল রোজা পালনের ফজিলত অনেক। চাঁদের ১৩, ১৪ ও ১৫ তারিখে আইয়ামে বিজের রোজা রাখার কথাও হাদিসে এসেছে। এ ছাড়া অন্যান্য সুন্নত ও নফল নামাজ যেমন—তাহাজ্জুদ, ইশরাক, চাশত, আওয়াবিন ও সালাতুত তাসবিহ বেশি বেশি আদায় করা উচিত। বিশেষ করে এই মাসে হজ ও কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং এ বিষয়ক বিধিবিধান জেনে নেওয়া মুমিনের জন্য আবশ্যক।

শাশ্বত চেতনাবোধের বিনির্মাণ ও অনুপম মনুষ্যত্ব অর্জনের এক কার্যকর প্রশিক্ষণের বার্তা নিয়ে আগমন করে রমজান। শাবান মাসের শেষে পশ্চিম আকাশে বাঁকা চাঁদ উঁকি দিতেই ধরণির বুকে রহমতের ফল্গুধারা নেমে আসে। শুরু হয় মুমিন হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার স্নিগ্ধ প্রহর—পবিত্র মাহে রমজান।
১০ ঘণ্টা আগে
দিন শেষে রাত নেমে এসেছে মক্কার আকাশে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। বাড়ছে নিস্তব্ধতা। কমছে কোলাহল। এসবের মাঝেই নতুন এক আলোর আগমনের অপেক্ষা। মক্কার এক প্রান্তে বসে অপেক্ষা করছেন এক ইহুদি পণ্ডিত। তাঁর চোখ আকাশের দিকে স্থির। মনোযোগ গভীর। দীর্ঘ অপেক্ষার পর তিনি তাঁর কাঙ্ক্ষিত বস্তু পেয়েছেন বলেই চেহারায়...
১০ ঘণ্টা আগে
মানুষের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাষা। এটি মানুষের চিন্তাচেতনা, নিজস্ব সংস্কৃতি, অনুভূতি প্রকাশ ও আত্মপরিচয়ের প্রধান বাহক। বিশেষত মাতৃভাষা মানুষের হৃদয় ও আবেগের ভাষা। যে ভাষায় মানুষ প্রথম কথা বলতে শেখে, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় তা অপরিহার্য ভূমিকা রাখে।
১০ ঘণ্টা আগে
রমজানের স্নিগ্ধ আমেজ আর আনন্দের জোয়ারে মিসরের পুরোনো কায়রোর সমকক্ষ আর কোনো জনপদ নেই বললেই চলে। এখানকার প্রতিটি রাস্তা, অলিগলি দিয়ে হাঁটার সময় আপনার চোখে পড়বে পবিত্র মাসকে বরণ করে নেওয়ার একেকটি জীবন্ত দৃশ্য। কেউ হয়তো নিজের বাড়ির আঙিনায় বা দোকানের সামনে বসে লোহা কিংবা...
১০ ঘণ্টা আগে