ইমান তথা ইসলামের প্রতি প্রগাঢ় বিশ্বাস সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল। প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) আমাদের জানিয়েছেন, কী কী কাজ করলে ইমানের তৃপ্তি পাওয়া যাবে। হজরত আনাস (রা.) বর্ণনা করেন, মহানবী (সা.) বলেছেন, ‘কোনো ব্যক্তির মধ্যে তিনটি গুণ পাওয়া গেলে সে ইমানের মজা পেয়ে যাবে। এক. তার কাছে আল্লাহ ও রাসুল পৃথিবীর সবকিছু থেকে প্রিয় হবে। দুই. সে কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে। তিন. আল্লাহর অনুগ্রহে কুফর তথা অবিশ্বাস থেকে মুক্তি পাওয়ার পর তাতে আবার ফিরে যাওয়াকে প্রচণ্ড ঘৃণা করবে।’ (বুখারি)
ইমানে তৃপ্তি পেতে এখানে তিনটি বিষয় বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। ইমাম নববি (রহ.) বলেন, ইমানের স্বাদ বলতে এখানে উদ্দেশ্য হলো, আল্লাহর আনুগত্য ও ইবাদত করতে এবং আল্লাহর অবাধ্যতা ত্যাগ করতে গিয়ে কষ্ট-সাধনা বান্দার কাছে ভালো লাগবে। পার্থিব সুখ-শান্তির তুলনায় সে দ্বীন পালনকে প্রাধান্য দেবে। আল্লাহ তাআলার আনুগত্য করা ও অবাধ্যতা ত্যাগ করার মাধ্যমেই আল্লাহর ভালোবাসা অর্জিত হয়।
রাসুল (সা.)-কে ভালোবাসার অর্থ হলো, এ কথা দৃঢ়ভাবে বিশ্বাস করা যে তিনি আমার জন্য সবচেয়ে বড় অনুগ্রহকারী। আল্লাহর বাণী ও পয়গাম তিনি আমাদের কাছে নিয়ে এসেছেন। ৬৩ বছরের জীবনে সেগুলো তিনি প্রায়োগিকভাবে ব্যাখ্যা করে দেখিয়েছেন।
অবিশ্বাসের প্রতি ঘৃণা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। একবার যখন আল্লাহ তাআলা তা থেকে নিষ্কৃতি দিয়েছেন, তবে পুনরায় সে পথে যাওয়া কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হতে পারে না।
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক

শাশ্বত চেতনাবোধের বিনির্মাণ ও অনুপম মনুষ্যত্ব অর্জনের এক কার্যকর প্রশিক্ষণের বার্তা নিয়ে আগমন করে রমজান। শাবান মাসের শেষে পশ্চিম আকাশে বাঁকা চাঁদ উঁকি দিতেই ধরণির বুকে রহমতের ফল্গুধারা নেমে আসে। শুরু হয় মুমিন হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার স্নিগ্ধ প্রহর—পবিত্র মাহে রমজান।
১০ ঘণ্টা আগে
দিন শেষে রাত নেমে এসেছে মক্কার আকাশে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। বাড়ছে নিস্তব্ধতা। কমছে কোলাহল। এসবের মাঝেই নতুন এক আলোর আগমনের অপেক্ষা। মক্কার এক প্রান্তে বসে অপেক্ষা করছেন এক ইহুদি পণ্ডিত। তাঁর চোখ আকাশের দিকে স্থির। মনোযোগ গভীর। দীর্ঘ অপেক্ষার পর তিনি তাঁর কাঙ্ক্ষিত বস্তু পেয়েছেন বলেই চেহারায়...
১০ ঘণ্টা আগে
মানুষের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাষা। এটি মানুষের চিন্তাচেতনা, নিজস্ব সংস্কৃতি, অনুভূতি প্রকাশ ও আত্মপরিচয়ের প্রধান বাহক। বিশেষত মাতৃভাষা মানুষের হৃদয় ও আবেগের ভাষা। যে ভাষায় মানুষ প্রথম কথা বলতে শেখে, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় তা অপরিহার্য ভূমিকা রাখে।
১০ ঘণ্টা আগে
রমজানের স্নিগ্ধ আমেজ আর আনন্দের জোয়ারে মিসরের পুরোনো কায়রোর সমকক্ষ আর কোনো জনপদ নেই বললেই চলে। এখানকার প্রতিটি রাস্তা, অলিগলি দিয়ে হাঁটার সময় আপনার চোখে পড়বে পবিত্র মাসকে বরণ করে নেওয়ার একেকটি জীবন্ত দৃশ্য। কেউ হয়তো নিজের বাড়ির আঙিনায় বা দোকানের সামনে বসে লোহা কিংবা...
১০ ঘণ্টা আগে