প্রশ্ন: ঘোড়ার গোশত খাওয়া হালাল না হারাম? ইসলাম এ বিষয়ে কী বলে জানতে চাই।
মেরাজুল হক, ঢাকা
উত্তর: ঘোড়ার গোশত হালাল। সুতরাং তা খাওয়া জায়েজ। হানাফি মাজহাবের ইমাম আবু ইউসুফ (রহ.), ইমাম মুহাম্মদ (রহ.) ও অন্যান্য মাজহাবের ইমামগণ ঘোড়ার মাংস খাওয়াকে পুরোপুরি হালাল বলেছেন।
ইমামদের মতের পক্ষে কিছু হাদিস রয়েছে। হজরত জাবের ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, হজরত রাসুলুল্লাহ (সা.) খায়বার যুদ্ধের দিন গৃহপালিত গাধার মাংস খাওয়া নিষিদ্ধ করেছিলেন এবং ঘোড়ার মাংস খাওয়ার অনুমতি দিয়েছিলেন। (সহিহ বুখারি: ৩৯৮২)
হজরত জাবের (রা.) আরও বলেন, ‘আমরা আল্লাহর রাসুল (সা.)-এর সঙ্গে একবার সফর করেছিলাম। সফরে আমরা ঘোড়ার গোশত খেতাম এবং তার দুধ পান করতাম।’ (দারাকুতনি ও বায়হাকি)
আরেক হাদিসে আসমা বিনতে আবু বকর (রা.) বলেন, ‘আমরা আল্লাহর রাসুল (সা.)-এর যুগে একটি ঘোড়া জবাই করে খেয়েছিলাম।’ (সহিহ মুসলিম: ১৯৪২)
তবে ঘোড়া যেহেতু যুদ্ধে ব্যবহৃত হয়ে থাকে, তাই গণহারে ঘোড়ার গোশত খেলে যুদ্ধের সময় সংকট দেখা দিতে পারে, এই আশঙ্কায় ইমাম আবু হানিফা (রহ.) ঘোড়ার গোশত খাওয়াকে মাকরুহ বলেছেন। এ ছাড়া খাদ্যের চেয়ে যুদ্ধ সামগ্রী হিসেবে ঘোড়ার প্রয়োজনীয়তা বেশি বলে তিনি মত দিয়েছেন।
ইমাম আবু হানিফার মতের পক্ষে একটি হাদিস পাওয়া যায়। হজরত খালিদ ইবনে ওয়ালিদ (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) ঘোড়ার গোশত খেতে নিষেধ করেছেন। (সুনানে আবু দাউদ: ৩৭৪৮)
এখন যুদ্ধক্ষেত্রে যদিও ব্যাপক হারে ঘোড়ার ব্যবহার হয় না, কিন্তু তা একেবারে বন্ধও হয়ে যায়নি। তাই পুলিশ ও সামরিক কেন্দ্রগুলোতে ঘোড়ার রক্ষণাবেক্ষণ করা হয় এবং নিয়মিত তার প্রশিক্ষণও দেওয়া হয়।
বর্তমান সময়ে ব্যাপকভাবে ঘোড়ার গোশত খেলে যদি বাহন হিসেবে বা যুদ্ধে ব্যবহারের জন্য ঘোড়ার সংকট দেখা দেওয়ার আশঙ্কা থাকে, তাহলে ইমাম আবু হানিফা (রহ.)-এর মত অনুযায়ী ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ হবে। এ ছাড়া জিহাদের কাজে ঘোড়ার ব্যবহার একেবারে বন্ধ হয়ে গেলেও তা খাওয়া হজরত খালিদ ইবনে ওয়ালিদ (রা.)-এর বর্ণিত হাদিসের কারণে অনুচিত থাকবে।
উত্তর দিয়েছেন: মুফতি হাসান আরিফ, ইসলামবিষয়ক গবেষক

শাশ্বত চেতনাবোধের বিনির্মাণ ও অনুপম মনুষ্যত্ব অর্জনের এক কার্যকর প্রশিক্ষণের বার্তা নিয়ে আগমন করে রমজান। শাবান মাসের শেষে পশ্চিম আকাশে বাঁকা চাঁদ উঁকি দিতেই ধরণির বুকে রহমতের ফল্গুধারা নেমে আসে। শুরু হয় মুমিন হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার স্নিগ্ধ প্রহর—পবিত্র মাহে রমজান।
৯ ঘণ্টা আগে
দিন শেষে রাত নেমে এসেছে মক্কার আকাশে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। বাড়ছে নিস্তব্ধতা। কমছে কোলাহল। এসবের মাঝেই নতুন এক আলোর আগমনের অপেক্ষা। মক্কার এক প্রান্তে বসে অপেক্ষা করছেন এক ইহুদি পণ্ডিত। তাঁর চোখ আকাশের দিকে স্থির। মনোযোগ গভীর। দীর্ঘ অপেক্ষার পর তিনি তাঁর কাঙ্ক্ষিত বস্তু পেয়েছেন বলেই চেহারায়...
৯ ঘণ্টা আগে
মানুষের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাষা। এটি মানুষের চিন্তাচেতনা, নিজস্ব সংস্কৃতি, অনুভূতি প্রকাশ ও আত্মপরিচয়ের প্রধান বাহক। বিশেষত মাতৃভাষা মানুষের হৃদয় ও আবেগের ভাষা। যে ভাষায় মানুষ প্রথম কথা বলতে শেখে, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় তা অপরিহার্য ভূমিকা রাখে।
৯ ঘণ্টা আগে
রমজানের স্নিগ্ধ আমেজ আর আনন্দের জোয়ারে মিসরের পুরোনো কায়রোর সমকক্ষ আর কোনো জনপদ নেই বললেই চলে। এখানকার প্রতিটি রাস্তা, অলিগলি দিয়ে হাঁটার সময় আপনার চোখে পড়বে পবিত্র মাসকে বরণ করে নেওয়ার একেকটি জীবন্ত দৃশ্য। কেউ হয়তো নিজের বাড়ির আঙিনায় বা দোকানের সামনে বসে লোহা কিংবা...
৯ ঘণ্টা আগে