মানুষ একে অন্যের পরিপূরক। পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে একে অন্যের মুখাপেক্ষী। রাসুল (সা.) বলেন, ‘মুমিনরা সবাই এক প্রাচীরের মতো, তারা একজন অন্যজনকে শক্তিশালী করে।’ (বুখারি: ৬০২) তবে পরস্পরকে সাহায্যের মানদণ্ড কী হবে, ইসলামে তার দিকনির্দেশনা রয়েছে। সহযোগিতা করা বা না করার মানদণ্ড ন্যায় ও অন্যায়। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে, পাপ ও জুলুমের কাজে সহযোগিতা করবে না।’ (সুরা মায়িদা: ২)
অসংখ্য আয়াত এবং হাদিসে সৎ ও ন্যায়সম্মত কাজে সহযোগিতা করার উৎসাহ প্রদান করা হয়েছে; বরং এটি কর্তব্যও বটে। রাসুল (সা.) বলেছেন, ‘যে অন্যের সাহায্যে এগিয়ে আসে, আল্লাহ তার সাহায্যে এগিয়ে আসেন।’ (মুসলিম: ২৬৯৯)
অনেকে অধস্তন পার্থিব সুযোগ-সুবিধা রক্ষার জন্য নেতৃস্থানীয়দের জুলুম-নির্যাতনের সহযোগী হয়, এ ক্ষেত্রে তারা নিজেদের অপারগ মনে করে থাকে। অথচ অন্যায়ে সহযোগিতা করা জুলুম ও নাফরমানি। পার্থিব ক্ষতি হলেও আল্লাহর নাফরমানি করে কারও আনুগত্য করা বৈধ নয়। রাসুল (সা.) বলেছেন, ‘রবের নাফরমানিতে কোনো সৃষ্টির আনুগত্য বৈধ নয়।’ (শরহুস সুন্নাহ: ২৪৫৫)
ন্যায়-অন্যায় বিবেচনা না করে শুধু স্বজনপ্রীতি, দলপ্রীতি ও গোত্রপ্রীতির কারণে পরস্পর সহযোগিতা করা জাহিলি সমাজের চিত্র। তা নির্মূল করার জন্য রাসুল (সা.) বলেছেন, ‘যে নিছক স্বজন, দল ও গোত্রপ্রীতির কারণে অন্যকে (অন্যায়ে) সাহায্য করে, সে আমার উম্মত নয়। এ অবস্থায় মৃত্যু বরণ করলে তার মৃত্যু জাহিলি মৃত্যু বলে গণ্য হবে।’ (মুসলিম: ১৮৪৮)
পরস্পরের সহযোগিতা ছাড়া একটি আদর্শ পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব নয়। ন্যায় কাজে সহযোগিতা এবং অন্যায় কাজে বাধা প্রদানের মাধ্যমে একটি আদর্শ সমাজ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।

শাশ্বত চেতনাবোধের বিনির্মাণ ও অনুপম মনুষ্যত্ব অর্জনের এক কার্যকর প্রশিক্ষণের বার্তা নিয়ে আগমন করে রমজান। শাবান মাসের শেষে পশ্চিম আকাশে বাঁকা চাঁদ উঁকি দিতেই ধরণির বুকে রহমতের ফল্গুধারা নেমে আসে। শুরু হয় মুমিন হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার স্নিগ্ধ প্রহর—পবিত্র মাহে রমজান।
১২ ঘণ্টা আগে
দিন শেষে রাত নেমে এসেছে মক্কার আকাশে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। বাড়ছে নিস্তব্ধতা। কমছে কোলাহল। এসবের মাঝেই নতুন এক আলোর আগমনের অপেক্ষা। মক্কার এক প্রান্তে বসে অপেক্ষা করছেন এক ইহুদি পণ্ডিত। তাঁর চোখ আকাশের দিকে স্থির। মনোযোগ গভীর। দীর্ঘ অপেক্ষার পর তিনি তাঁর কাঙ্ক্ষিত বস্তু পেয়েছেন বলেই চেহারায়...
১২ ঘণ্টা আগে
মানুষের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাষা। এটি মানুষের চিন্তাচেতনা, নিজস্ব সংস্কৃতি, অনুভূতি প্রকাশ ও আত্মপরিচয়ের প্রধান বাহক। বিশেষত মাতৃভাষা মানুষের হৃদয় ও আবেগের ভাষা। যে ভাষায় মানুষ প্রথম কথা বলতে শেখে, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় তা অপরিহার্য ভূমিকা রাখে।
১২ ঘণ্টা আগে
রমজানের স্নিগ্ধ আমেজ আর আনন্দের জোয়ারে মিসরের পুরোনো কায়রোর সমকক্ষ আর কোনো জনপদ নেই বললেই চলে। এখানকার প্রতিটি রাস্তা, অলিগলি দিয়ে হাঁটার সময় আপনার চোখে পড়বে পবিত্র মাসকে বরণ করে নেওয়ার একেকটি জীবন্ত দৃশ্য। কেউ হয়তো নিজের বাড়ির আঙিনায় বা দোকানের সামনে বসে লোহা কিংবা...
১২ ঘণ্টা আগে