ইসলামে ভ্রমণের গুরুত্ব অপরিসীম। আল্লাহর কুদরত দেখতে মহান আল্লাহ মানুষকে বিশ্বজুড়ে ভ্রমণের আদেশ দিয়েছেন। যুগে যুগে নবী-রাসুলরা বিভিন্ন জনপদে ঘুরে ঘুরে মানুষকে ইসলামের পথে আহ্বান করেছেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.) ব্যবসায়-বাণিজ্যের উদ্দেশ্যে তৎকালীন শামে সফর করেছেন। তাঁর সাহাবিরা ইসলামের দাওয়াত, ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষা-দীক্ষার উদ্দেশ্যে পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়েছেন। শিক্ষা, ব্যবসা, চিকিৎসা কিংবা বিনোদন—ভ্রমণ যে উদ্দেশ্যেই হোক না কেন, ইসলামের শিষ্টাচার ও বিধিবিধান মেনে চলা হলে তা ইবাদতে পরিণত হয় এবং বিপুল পুণ্য অর্জিত হয়।
পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা মানবজাতিকে ভ্রমণ করার আদেশ দিয়েছেন। ভ্রমণের মাধ্যমে শিক্ষা গ্রহণ না করার কারণে কোনো কোনো আয়াতে তিরস্কারের বাক্যও এসেছে। এসব আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা-গবেষণা করার দাওয়াত দিয়েছেন। এবং এর মাধ্যমে আল্লাহর অবাধ্য জাতিগুলোর পরিণাম প্রত্যক্ষ করা, আল্লাহকে চেনা, পরকালের অনন্ত জীবনের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং হজরত মুহাম্মদ (সা.)-এর আনুগত্য করার আদেশ দিয়েছেন। ভ্রমণকারীদের জন্য ইসলাম কিছু আদব ও শিষ্টাচার নির্ধারণ করেছে; যা পালন করা সফরে বরকত ও কল্যাণ লাভের মাধ্যম। হাদিসের আলোকে অতীব গুরুত্বপূর্ণ ১০টি ইসলামি শিষ্টাচার তুলে ধরা হলো—
» ভ্রমণের লক্ষ্য-উদ্দেশ্য শুদ্ধ করা এবং আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া।
» পরিকল্পনা করে দলবদ্ধ হয়ে ভ্রমণ করা এবং একজন দলনেতা নির্ধারণ করা।
» উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে এবং সম্ভব হলে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাওয়া।
» অভিভাবকের অনুমতি, বড়দের দোয়া এবং অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করা।
» নিরাপদ সফরের জন্য দোয়া করতে করতে পথ চলা এবং গুনাহের কাজ পরিহার করা।
» সফরসঙ্গীদের সুখ-দুঃখে পাশে থাকা এবং তাঁদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকা।
» মানুষের চলার পথ বন্ধ করে বিশ্রাম-আনন্দ ইত্যাদি করা থেকে বিরত থাকা।
» ঘরে ফেরার আগপর্যন্ত পরস্পর থেকে বিচ্ছিন্ন না হওয়া এবং দলনেতার আনুগত্য করা।
» আল্লাহর আজাবপ্রাপ্ত অভিশপ্ত জাতিদের ধ্বংসস্থলে বেশিক্ষণ অবস্থান না করা।
» ফিরে আসার পর বাড়িতে প্রবেশের আগে মসজিদে গিয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করা।

শাশ্বত চেতনাবোধের বিনির্মাণ ও অনুপম মনুষ্যত্ব অর্জনের এক কার্যকর প্রশিক্ষণের বার্তা নিয়ে আগমন করে রমজান। শাবান মাসের শেষে পশ্চিম আকাশে বাঁকা চাঁদ উঁকি দিতেই ধরণির বুকে রহমতের ফল্গুধারা নেমে আসে। শুরু হয় মুমিন হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার স্নিগ্ধ প্রহর—পবিত্র মাহে রমজান।
১৪ ঘণ্টা আগে
দিন শেষে রাত নেমে এসেছে মক্কার আকাশে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। বাড়ছে নিস্তব্ধতা। কমছে কোলাহল। এসবের মাঝেই নতুন এক আলোর আগমনের অপেক্ষা। মক্কার এক প্রান্তে বসে অপেক্ষা করছেন এক ইহুদি পণ্ডিত। তাঁর চোখ আকাশের দিকে স্থির। মনোযোগ গভীর। দীর্ঘ অপেক্ষার পর তিনি তাঁর কাঙ্ক্ষিত বস্তু পেয়েছেন বলেই চেহারায়...
১৪ ঘণ্টা আগে
মানুষের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাষা। এটি মানুষের চিন্তাচেতনা, নিজস্ব সংস্কৃতি, অনুভূতি প্রকাশ ও আত্মপরিচয়ের প্রধান বাহক। বিশেষত মাতৃভাষা মানুষের হৃদয় ও আবেগের ভাষা। যে ভাষায় মানুষ প্রথম কথা বলতে শেখে, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় তা অপরিহার্য ভূমিকা রাখে।
১৪ ঘণ্টা আগে
রমজানের স্নিগ্ধ আমেজ আর আনন্দের জোয়ারে মিসরের পুরোনো কায়রোর সমকক্ষ আর কোনো জনপদ নেই বললেই চলে। এখানকার প্রতিটি রাস্তা, অলিগলি দিয়ে হাঁটার সময় আপনার চোখে পড়বে পবিত্র মাসকে বরণ করে নেওয়ার একেকটি জীবন্ত দৃশ্য। কেউ হয়তো নিজের বাড়ির আঙিনায় বা দোকানের সামনে বসে লোহা কিংবা...
১৪ ঘণ্টা আগে