সুরা কদর পবিত্র কোরআনের ৯৭তম সুরা। এতে পাঁচটি আয়াত ও একটি রুকু রয়েছে। সুরাটিতে থাকা কদর শব্দ থেকে এর নামকরণ করা হয়েছে। এই সুরার প্রথম আয়াতে কোরআনের মাহাত্ম্য ও মর্যাদার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘নিঃসন্দেহে আমি এটি নাজিল করেছি মহিমান্বিত রাতে।’ (সুরা কদর: ০১)। বাকি চার আয়াতে বর্ণনা করা হয়েছে শবে কদরের সম্মান ও শ্রেষ্ঠত্বের কথা।
গুরুত্বপূর্ণ এই সুরা মক্কায় নাজিল হয়েছিল। তবে কিছু আলেমের মতে, এটি মদিনায় নাজিল হওয়া প্রথম সুরা।
সুরা কদরের ফজিলত সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘সুরা কদর কোরআনের এক-চতুর্থাংশের সমান অর্থাৎ চারবার পড়লে এক খতম কোরআনের সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে।’ (কানজুল উম্মাল: ২৭১০)
তাফসিরকারেরা সুরাটি অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে বলেন, একবার রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের বনি ইসরাইলের এক বুজুর্গের ঘটনা শোনালেন; যিনি টানা ৮৪ বছর অথবা হাজার মাস আল্লাহর পথে যুদ্ধ করেছেন। সাহাবায়ে কেরাম এই ঘটনা শুনে খুব অনুশোচনা করলেন। তাঁরা বললেন, ‘আগের উম্মতেরা দীর্ঘ হায়াত পাওয়ায় অনেক ইবাদত-বন্দেগি করতে পারতেন। কিন্তু আমরা তো অল্প আয়ু পাই। সত্যিই আমরা হতভাগা।’ তাঁদের এ আফসোসের পর আল্লাহ তাআলা সুরা কদর অবতীর্ণ করেন। আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ কদরের রাত দান করেছি।’ (তাফসিরে জালালাইন: ৭ / ৫২৯)
ইসলামি বিশেষজ্ঞদের মতে, লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব ও মর্যাদার মতো রাত পৃথিবী আর কোনো দিন দেখেনি। আগের কোনো উম্মত এ বরকত পাননি। এটি শুধু মহানবী (সা.)–এর উম্মতকে দেওয়া হয়েছে। তাই এ রাতকে মূল্যায়ন করতে হবে।

শাশ্বত চেতনাবোধের বিনির্মাণ ও অনুপম মনুষ্যত্ব অর্জনের এক কার্যকর প্রশিক্ষণের বার্তা নিয়ে আগমন করে রমজান। শাবান মাসের শেষে পশ্চিম আকাশে বাঁকা চাঁদ উঁকি দিতেই ধরণির বুকে রহমতের ফল্গুধারা নেমে আসে। শুরু হয় মুমিন হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার স্নিগ্ধ প্রহর—পবিত্র মাহে রমজান।
৪ ঘণ্টা আগে
দিন শেষে রাত নেমে এসেছে মক্কার আকাশে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। বাড়ছে নিস্তব্ধতা। কমছে কোলাহল। এসবের মাঝেই নতুন এক আলোর আগমনের অপেক্ষা। মক্কার এক প্রান্তে বসে অপেক্ষা করছেন এক ইহুদি পণ্ডিত। তাঁর চোখ আকাশের দিকে স্থির। মনোযোগ গভীর। দীর্ঘ অপেক্ষার পর তিনি তাঁর কাঙ্ক্ষিত বস্তু পেয়েছেন বলেই চেহারায়...
৪ ঘণ্টা আগে
মানুষের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাষা। এটি মানুষের চিন্তাচেতনা, নিজস্ব সংস্কৃতি, অনুভূতি প্রকাশ ও আত্মপরিচয়ের প্রধান বাহক। বিশেষত মাতৃভাষা মানুষের হৃদয় ও আবেগের ভাষা। যে ভাষায় মানুষ প্রথম কথা বলতে শেখে, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় তা অপরিহার্য ভূমিকা রাখে।
৪ ঘণ্টা আগে
রমজানের স্নিগ্ধ আমেজ আর আনন্দের জোয়ারে মিসরের পুরোনো কায়রোর সমকক্ষ আর কোনো জনপদ নেই বললেই চলে। এখানকার প্রতিটি রাস্তা, অলিগলি দিয়ে হাঁটার সময় আপনার চোখে পড়বে পবিত্র মাসকে বরণ করে নেওয়ার একেকটি জীবন্ত দৃশ্য। কেউ হয়তো নিজের বাড়ির আঙিনায় বা দোকানের সামনে বসে লোহা কিংবা...
৪ ঘণ্টা আগে