
‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বাক্যটির অর্থ ‘আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই’। এটি মুসলমানদের বিশ্বাসের স্লোগান এবং মহান সৃষ্টিকর্তার একত্ববাদের জয়গান। এই কালিমার মর্ম অনেক গভীর। পূর্ণ বিশ্বাসী হওয়ার জন্য কালিমার শর্ত পূর্ণ করা আবশ্যক। এখানে শর্তগুলো তুলে ধরা হলো—
» কালিমা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ‘আর জেনে রেখো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই।’ (সুরা মুহাম্মদ: ১৯)
» বাক্যের মর্ম অন্তরে দৃঢ়ভাবে গেঁথে নিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ‘সত্যিকারের মুমিন তারাই, যারা আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং বিশ্বাস স্থাপনের পর তাতে কোনো ধরনের সন্দেহ পোষণ করে না।’ (সুরা হুজুরাত: ১৫)
» অন্তরে বিশ্বাস লালন করার পাশাপাশি মুখেও স্বীকার করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ‘তাদের যখন বলা হতো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তখন তারা অহংকার করত এবং বলত, একজন পাগল কবির কথায় আমরা কি আমাদের উপাস্যগুলোকে পরিত্যাগ করব?’ (সুরা সাফ্ফাত: ৩৫-৩৬)
» আল্লাহর বিধানের কাছে নিজেকে সঁপে দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ‘আর তোমরা তোমাদের রবের দিকে প্রত্যাবর্তন করো এবং তাঁর কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করো।’ (সুরা জুমার: ৫৪)
» আল্লাহ ছাড়া সব উপাস্যকে বর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ‘আর যে ব্যক্তি তাগুতদের অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ইমান আনবে, নিশ্চয়ই সে এমন এক শক্ত বন্ধনকে আঁকড়ে ধরল, যা ছুটবার নয়।’ (সুরা বাকারা: ২৫৬)
» নিষ্ঠার সঙ্গে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ‘তাদের আদেশ দেওয়া হয়েছে ইখলাসের সঙ্গে আল্লাহর আনুগত্যসহ ইবাদত করতে।’ (সুরা বাইয়িনাহ: ৫)
লেখক: শিক্ষক

শাশ্বত চেতনাবোধের বিনির্মাণ ও অনুপম মনুষ্যত্ব অর্জনের এক কার্যকর প্রশিক্ষণের বার্তা নিয়ে আগমন করে রমজান। শাবান মাসের শেষে পশ্চিম আকাশে বাঁকা চাঁদ উঁকি দিতেই ধরণির বুকে রহমতের ফল্গুধারা নেমে আসে। শুরু হয় মুমিন হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার স্নিগ্ধ প্রহর—পবিত্র মাহে রমজান।
৯ ঘণ্টা আগে
দিন শেষে রাত নেমে এসেছে মক্কার আকাশে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। বাড়ছে নিস্তব্ধতা। কমছে কোলাহল। এসবের মাঝেই নতুন এক আলোর আগমনের অপেক্ষা। মক্কার এক প্রান্তে বসে অপেক্ষা করছেন এক ইহুদি পণ্ডিত। তাঁর চোখ আকাশের দিকে স্থির। মনোযোগ গভীর। দীর্ঘ অপেক্ষার পর তিনি তাঁর কাঙ্ক্ষিত বস্তু পেয়েছেন বলেই চেহারায়...
৯ ঘণ্টা আগে
মানুষের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাষা। এটি মানুষের চিন্তাচেতনা, নিজস্ব সংস্কৃতি, অনুভূতি প্রকাশ ও আত্মপরিচয়ের প্রধান বাহক। বিশেষত মাতৃভাষা মানুষের হৃদয় ও আবেগের ভাষা। যে ভাষায় মানুষ প্রথম কথা বলতে শেখে, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় তা অপরিহার্য ভূমিকা রাখে।
৯ ঘণ্টা আগে
রমজানের স্নিগ্ধ আমেজ আর আনন্দের জোয়ারে মিসরের পুরোনো কায়রোর সমকক্ষ আর কোনো জনপদ নেই বললেই চলে। এখানকার প্রতিটি রাস্তা, অলিগলি দিয়ে হাঁটার সময় আপনার চোখে পড়বে পবিত্র মাসকে বরণ করে নেওয়ার একেকটি জীবন্ত দৃশ্য। কেউ হয়তো নিজের বাড়ির আঙিনায় বা দোকানের সামনে বসে লোহা কিংবা...
৯ ঘণ্টা আগে