কোরআন মজিদে সর্বমোট ১৪টি এমন স্থান রয়েছে, যা তিলাওয়াতের সময় তিলাওয়াতকারী ও শ্রবণকারীকে সিজদা করতে হয়। এ সিজদাটি আদায় করা ওয়াজিব। যদি নামাজের মধ্যে হয়, তাহলে তৎক্ষণাৎ সিজদাটি আদায় করতে হবে। নামাজের বাইরে হলে, তাৎক্ষণিক যদি কোনো ওজর থাকে তাহলে বিলম্বে আদায় করার সুযোগ রয়েছে। তবে বিলম্ব করা অনুচিত।
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তাদের কী হলো যে তারা আল্লাহর প্রতি ইমান আনে না এবং যখন তাদের সামনে কোরআন তিলাওয়াত করা হয়, তারা সিজদাবনত হয় না?’ (সুরা ইনশিকাক: ২০-২১) আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘যে ব্যক্তি সিজদার আয়াত শোনার জন্য বসবে তার ওপরও সিজদা করা ওয়াজিব। (মুসান্নাফে আব্দুর রাজ্জাক: ৫৯০৮)
যখন কোনো ব্যক্তি সিজদার আয়াত তিলাওয়াত করবে, চাই সে তিলাওয়াতকৃত আয়াত শুনুক কিংবা না শুনুক—তার ওপর সিজদা করা আবশ্যক। তদ্রূপ সিজদা করা ওয়াজিব হবে, যখন কোনো ব্যক্তি সিজদার আয়াত শুনবে, চাই সে শোনার ইচ্ছা করুক কিংবা না করুক। যখন কোনো ব্যক্তি এমন কোনো ইমামের পেছনে নামাজরত রয়েছে, যিনি সিজদার আয়াত তিলাওয়াত করেছেন, তাহলে তার অনুকরণে মুক্তাদিকেও সিজদা করতে হবে।
কোনো টেপ রেকর্ডার, মোবাইল বা কম্পিউটার থেকে রেকর্ড করা তিলাওয়াত থেকে সিজদার আয়াত শ্রবণ করলে সিজদা করতে হবে না। তবে লাইভ তিলাওয়াত শুনলে সিজদার আয়াত শ্রবণ করলে সিজদা করা ওয়াজিব হবে।
সিজদায়ে তিলাওয়াতের নিয়ম হলো, দুই তাকবিরের মাঝে একটি সিজদা করা। প্রথম তাকবির হবে কপাল মাটিতে রাখার সময়। দ্বিতীয় তাকবির হবে কপাল মাটি থেকে তোলার সময়। তাকবিরের সময় হাত উঠাবে না। তাশাহহুদও পড়তে হবে না। সিজদার পর সালামও করতে হবে না। এ তাকবির দুটি সুন্নত। উত্তম হলো প্রথমে দাঁড়ানো, তারপর সিজদা করা।

শাশ্বত চেতনাবোধের বিনির্মাণ ও অনুপম মনুষ্যত্ব অর্জনের এক কার্যকর প্রশিক্ষণের বার্তা নিয়ে আগমন করে রমজান। শাবান মাসের শেষে পশ্চিম আকাশে বাঁকা চাঁদ উঁকি দিতেই ধরণির বুকে রহমতের ফল্গুধারা নেমে আসে। শুরু হয় মুমিন হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার স্নিগ্ধ প্রহর—পবিত্র মাহে রমজান।
৭ ঘণ্টা আগে
দিন শেষে রাত নেমে এসেছে মক্কার আকাশে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। বাড়ছে নিস্তব্ধতা। কমছে কোলাহল। এসবের মাঝেই নতুন এক আলোর আগমনের অপেক্ষা। মক্কার এক প্রান্তে বসে অপেক্ষা করছেন এক ইহুদি পণ্ডিত। তাঁর চোখ আকাশের দিকে স্থির। মনোযোগ গভীর। দীর্ঘ অপেক্ষার পর তিনি তাঁর কাঙ্ক্ষিত বস্তু পেয়েছেন বলেই চেহারায়...
৭ ঘণ্টা আগে
মানুষের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাষা। এটি মানুষের চিন্তাচেতনা, নিজস্ব সংস্কৃতি, অনুভূতি প্রকাশ ও আত্মপরিচয়ের প্রধান বাহক। বিশেষত মাতৃভাষা মানুষের হৃদয় ও আবেগের ভাষা। যে ভাষায় মানুষ প্রথম কথা বলতে শেখে, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় তা অপরিহার্য ভূমিকা রাখে।
৮ ঘণ্টা আগে
রমজানের স্নিগ্ধ আমেজ আর আনন্দের জোয়ারে মিসরের পুরোনো কায়রোর সমকক্ষ আর কোনো জনপদ নেই বললেই চলে। এখানকার প্রতিটি রাস্তা, অলিগলি দিয়ে হাঁটার সময় আপনার চোখে পড়বে পবিত্র মাসকে বরণ করে নেওয়ার একেকটি জীবন্ত দৃশ্য। কেউ হয়তো নিজের বাড়ির আঙিনায় বা দোকানের সামনে বসে লোহা কিংবা...
৮ ঘণ্টা আগে