মুসলমানের প্রতিটি বৈধ কাজই ইবাদত, যদি নিয়ত শুদ্ধ থাকে। ঈদুল ফিতরও এর বাইরে নয়। ঈদ কীভাবে পালন করতে হবে, ঈদের দিন কীভাবে কাটাতে হবে তা নিয়ে রয়েছে ইসলামের সুনির্দিষ্ট নির্দেশনা।
ঈদুল ফিতরের দিন ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরে দৈহিক ও মানসিকভাবে ঈদের নামাজ আদায় করার প্রস্তুতি শুরু করতে হয়।
ঈদুল ফিতরের দিন পালনীয় বিষয়গুলো হলো—
এক. সকাল সকাল গোসল করে নেওয়া।
দুই. সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা।
তিন. সুগন্ধি মাখা।
চার. ঈদের নামাজের জন্য বের হওয়ার আগে কিছু খেয়ে নেওয়া।
পাঁচ. ঈদগাহে যাওয়ার আগেই সদকাতুল ফিতর আদায় করা।
ছয়. আগে আগে ঈদগাহে যাওয়া।
সাত. পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া।
আট. ধীর পায়ে ঈদগাহে যাওয়া।
নয়. ঈদগাহে যাওয়ার সময় নিঃশব্দে এই তাকবির পড়া-‘আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা–ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।’ অর্থ: ‘আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ মহান, আল্লাহ মহান আর সমস্ত প্রশংসা একমাত্র তাঁরই জন্য।
দশ. এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা।
এগার. অপর মুসলমানকে উক্ত বাক্য বলে শুভেচ্ছা জানানো, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ অর্থ: ‘আল্লাহ তাআলা আমাদের ও আপনাদের কবুল করুন।’
বার. সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো।

শাশ্বত চেতনাবোধের বিনির্মাণ ও অনুপম মনুষ্যত্ব অর্জনের এক কার্যকর প্রশিক্ষণের বার্তা নিয়ে আগমন করে রমজান। শাবান মাসের শেষে পশ্চিম আকাশে বাঁকা চাঁদ উঁকি দিতেই ধরণির বুকে রহমতের ফল্গুধারা নেমে আসে। শুরু হয় মুমিন হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার স্নিগ্ধ প্রহর—পবিত্র মাহে রমজান।
৮ ঘণ্টা আগে
দিন শেষে রাত নেমে এসেছে মক্কার আকাশে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। বাড়ছে নিস্তব্ধতা। কমছে কোলাহল। এসবের মাঝেই নতুন এক আলোর আগমনের অপেক্ষা। মক্কার এক প্রান্তে বসে অপেক্ষা করছেন এক ইহুদি পণ্ডিত। তাঁর চোখ আকাশের দিকে স্থির। মনোযোগ গভীর। দীর্ঘ অপেক্ষার পর তিনি তাঁর কাঙ্ক্ষিত বস্তু পেয়েছেন বলেই চেহারায়...
৮ ঘণ্টা আগে
মানুষের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাষা। এটি মানুষের চিন্তাচেতনা, নিজস্ব সংস্কৃতি, অনুভূতি প্রকাশ ও আত্মপরিচয়ের প্রধান বাহক। বিশেষত মাতৃভাষা মানুষের হৃদয় ও আবেগের ভাষা। যে ভাষায় মানুষ প্রথম কথা বলতে শেখে, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় তা অপরিহার্য ভূমিকা রাখে।
৮ ঘণ্টা আগে
রমজানের স্নিগ্ধ আমেজ আর আনন্দের জোয়ারে মিসরের পুরোনো কায়রোর সমকক্ষ আর কোনো জনপদ নেই বললেই চলে। এখানকার প্রতিটি রাস্তা, অলিগলি দিয়ে হাঁটার সময় আপনার চোখে পড়বে পবিত্র মাসকে বরণ করে নেওয়ার একেকটি জীবন্ত দৃশ্য। কেউ হয়তো নিজের বাড়ির আঙিনায় বা দোকানের সামনে বসে লোহা কিংবা...
৯ ঘণ্টা আগে