ইরানি ক্যারাভানসরাইয়ের শিকড় ইসলামপূর্ব পারস্য সাম্রাজ্যে। খ্রিষ্টপূর্ব ৫৫০ সালে সাইরাস দ্য গ্রেট প্রথম ইরানে ক্যারাভানসরাই গড়ে তোলেন। তবে ১৬-১৭ শতকে সাফাভি শাসকদের বিশেষ মনোযোগের ফলে ইরানি ক্যারাভানসরাই বিশ্বমানে উন্নীত হয়। বিশেষ করে সাফাভি শাসক কেরমান শাহ আজারবাইজান থেকে ইস্পাহান পর্যন্ত অসংখ্য ক্যারাভানসরাই নির্মাণ করেন। এ ছাড়া সেলজুক যুগেও কিছু ক্যারাভানসরাই গড়ে উঠেছিল। এসব স্থাপনায় ইরানের প্রাচীন সিল্ক রোড হয়ে চলাচল করা বাণিজ্য কাফেলাগুলোর বিশ্রাম, খাদ্য, পানীয় ও তথ্য আদান-প্রদানের ব্যবস্থা ছিল।
ইরানের ক্যারাভানসরাইগুলো ইসলামি স্থাপত্যের অনন্য বিস্ময়ের নাম। ইরানের অনুর্বর মরুময় পরিবেশের কারণেই বাণিজ্য সড়কগুলোতে মূলত এসব স্থাপনা গড়ে উঠেছিল। কারণ পারস্য জাতি নিজের ভাষা-সংস্কৃতি ও ব্যবসা-বাণিজ্য অন্য জাতির মধ্যে ছড়িয়ে দিতে বদ্ধ পরিকর ছিল। ফলে মরুভূমি পাড়ি দিয়ে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপনে ক্যারাভানসরাই বড় ভূমিকা রেখেছিল। ইরানের উপ-সংস্কৃতিমন্ত্রী আলি দারাবির মতে, দেশটিতে বর্তমানে সহস্রাধিক ক্যারাভানসরাই রয়েছে। রাজধানী তেহরান থেকে শুরু করে গ্রামাঞ্চলেও ক্যারাভানসরাই পাওয়া যায়।
মুসলিম আমলে নির্মিত ইরানের ক্যারাভানসরাইগুলোর স্থাপত্যশৈলীতে যুক্ত হয়েছে ইসলামি স্থাপত্যের সব উপাদান। সুপরিসর উঠোন, খিলানযুক্ত প্রবেশপথ, স্টোররুম, সীমানাপ্রাচীর, মসজিদ, হাম্মাম, উট-ঘোড়ার আস্তাবল—ভ্রমণকারীর সুযোগ-সুবিধার সব বিষয়ই তাতে রয়েছে। স্থাপত্যে রয়েছে পারসিক ইসলামি স্থাপত্যের ছাপ। রংবেরঙের কারুকাজ, দামি পাথর ও চমৎকার নকশায় এসব ক্যারাভানসরাই তৈরি হয়।
সম্প্রতি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য কমিটির বার্ষিক সভায় ইরানের ৫৪টি ক্যারাভানসরাইকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করা হয়েছে। ইরানে রয়েছে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা। ক্যারাভানসরাই যুক্ত হওয়ার মাধ্যমে সংখ্যাটি ২৭-এ পৌঁছেছে। ইউনেসকোর মতে, ইরানের এসব ক্যারাভানসরাই হাজার হাজার কিলোমিটারজুড়ে হজযাত্রী, বাণিজ্য কাফেলা ও ভ্রমণকারীদের আশ্রয়, খাবার ও পানীয়ের জোগান দিয়ে আসছে।
সোসাইটি অব ইরানিয়ান আর্কিওলজির প্রধান এবং তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইসমাইল ইসমাইলি বলেছেন, ‘ইরানি ক্যারাভানসরাইগুলোর বিশ্ব ঐতিহ্যে তালিকাভুক্তি ইরান সরকারের দীর্ঘদিনের প্রচেষ্টার ফল। এই স্বীকৃতি ক্যারাভানসরাইগুলোর ইতিহাস ও পরিচয় সংরক্ষণের পাশাপাশি সংস্কার-পুনর্নির্মাণেও উৎসাহ জোগাবে।’
ইউনেসকোর স্বীকৃতিপ্রাপ্ত এসব ক্যারাভানসরাই দেশটির ২৪টি প্রদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই স্বীকৃতি দেশটির পর্যটন খাতে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করেন দেশটির উপ-সংস্কৃতিমন্ত্রী আলি দারাবি। পর্যটন ও বিনিয়োগ উপদেষ্টা আহমেদ দিনারি বলেছেন, ‘এটি একটি মূল্যবান পদক্ষেপ; এর মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা ক্যারাভানসরাইগুলোর পুনরুদ্ধার ও সুরক্ষায় এগিয়ে আসবে এবং পর্যটকদের আকৃষ্ট করবে।’
এই স্বীকৃতিতে আশাবাদী ইরানের পর্যটন ব্যবসায়ীরাও। কাশান শহরের ট্যুর এজেন্ট কাভেহ মির্জা বলেছেন, ‘ইরানোফোবিয়া আমাদের পর্যটন খাতকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশেষ করে পশ্চিমা পর্যটকদের ইরানে আসতে বাধার মুখে পড়তে হয়। আমি মনে করি, ইউনেসকোর এই স্বীকৃতি ইরান সম্পর্কে ভুল ধারণা দূর করবে।’
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

শাশ্বত চেতনাবোধের বিনির্মাণ ও অনুপম মনুষ্যত্ব অর্জনের এক কার্যকর প্রশিক্ষণের বার্তা নিয়ে আগমন করে রমজান। শাবান মাসের শেষে পশ্চিম আকাশে বাঁকা চাঁদ উঁকি দিতেই ধরণির বুকে রহমতের ফল্গুধারা নেমে আসে। শুরু হয় মুমিন হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার স্নিগ্ধ প্রহর—পবিত্র মাহে রমজান।
৬ ঘণ্টা আগে
দিন শেষে রাত নেমে এসেছে মক্কার আকাশে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। বাড়ছে নিস্তব্ধতা। কমছে কোলাহল। এসবের মাঝেই নতুন এক আলোর আগমনের অপেক্ষা। মক্কার এক প্রান্তে বসে অপেক্ষা করছেন এক ইহুদি পণ্ডিত। তাঁর চোখ আকাশের দিকে স্থির। মনোযোগ গভীর। দীর্ঘ অপেক্ষার পর তিনি তাঁর কাঙ্ক্ষিত বস্তু পেয়েছেন বলেই চেহারায়...
৬ ঘণ্টা আগে
মানুষের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাষা। এটি মানুষের চিন্তাচেতনা, নিজস্ব সংস্কৃতি, অনুভূতি প্রকাশ ও আত্মপরিচয়ের প্রধান বাহক। বিশেষত মাতৃভাষা মানুষের হৃদয় ও আবেগের ভাষা। যে ভাষায় মানুষ প্রথম কথা বলতে শেখে, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় তা অপরিহার্য ভূমিকা রাখে।
৬ ঘণ্টা আগে
রমজানের স্নিগ্ধ আমেজ আর আনন্দের জোয়ারে মিসরের পুরোনো কায়রোর সমকক্ষ আর কোনো জনপদ নেই বললেই চলে। এখানকার প্রতিটি রাস্তা, অলিগলি দিয়ে হাঁটার সময় আপনার চোখে পড়বে পবিত্র মাসকে বরণ করে নেওয়ার একেকটি জীবন্ত দৃশ্য। কেউ হয়তো নিজের বাড়ির আঙিনায় বা দোকানের সামনে বসে লোহা কিংবা...
৬ ঘণ্টা আগে