বনি ইসরাইলের এক যুবক চাচাতো বোনকে বিয়ে করে চাচার বিপুল সম্পদের মালিক হওয়ার ফন্দি এঁটেছিল। তবে মেয়ে বিয়ে দিতে রাজি না হওয়ায় চাচাকে গোপনে হত্যা করে। পরের দিন চাচার হিতাকাঙ্ক্ষী সেজে সমাজের মানুষের কাছে খুনির বিচার দাবি করে। তবে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণের অভাবে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা যাচ্ছিল না। তখন তারা বিচার নিয়ে হজরত মুসা (আ.)-এর কাছে গেল।
এ বিষয়ের করণীয় জানিয়ে আল্লাহ তাআলা মুসা (আ.)-এর কাছে অহি পাঠালেন। মুসা (আ.) তাদের বললেন, ‘আল্লাহ তোমাদের একটি গাভি জবাই করতে বলেছেন।’
তারা বলল, ‘আপনি কি আমাদের সঙ্গে উপহাস করছেন?’
মুসা বললেন, ‘জাহিলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি।’
তারা বলল, ‘তাহলে আপনি আপনার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করুন, যেন তিনি গাভিটি কেমন হবে বলে দেন?’
তিনি বললেন, ‘আল্লাহ বলেছেন, গাভিটি না বুড়ি হবে, না বকনা, বরং দুইয়ের মাঝামাঝি বয়সের। এখন তোমাদের যা আদেশ করা হয়েছে, তা সেরে ফেলো।’
তারা বলল, ‘আপনার প্রভুর কাছে আমাদের পক্ষ থেকে প্রার্থনা করুন, গাভিটির রং কেমন হবে।’
তিনি বললেন, ‘আল্লাহ বলেছেন, গাভিটি হবে চকচকে গাঢ় পীত বর্ণের, যা দর্শকদের চোখ শীতল করবে।’
তারা আবার বলল, ‘আপনি আপনার প্রভুর কাছে আমাদের পক্ষে প্রার্থনা করুন, যাতে তিনি বলে দেন, গাভিটি কেমন হবে। কেননা একই রঙের সাদৃশ্যপূর্ণ অনেক গাভিই আছে। আল্লাহ চান তো এবার আমরা অবশ্যই সঠিক দিশা পেয়ে যাব।’
মুসা বললেন, ‘আল্লাহ বলেছেন, সেই গাভিটি কখনো ভূমি কর্ষণ বা পানি সেচের শ্রমে অভ্যস্ত নয়, সুঠামদেহী ও খুঁতহীন।’
তারা বলল, ‘এতক্ষণে আপনি সঠিক তথ্য এনেছেন।’
এরপর তারা সেটি জবাই করল। অথচ তারা তা জবাই করতে চাচ্ছিল না। (সুরা বাকারা: ৬৭-৭১)
গাভি জবাইয়ের পরের করণীয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ‘জবাইকৃত গরুর মাংসের একটি টুকরা দিয়ে মৃত ব্যক্তির গায়ে আঘাত করো। এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদের তাঁর নিদর্শনসমূহ প্রদর্শন করেন। যাতে তোমরা চিন্তা করো।’ (সুরা বাকারা: ৭৩)
বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়, সেই গাভির মাংসের টুকরা দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে মৃত লোকটি জীবিত হয়ে যায় এবং খুনি ভাতিজার নাম বলে দিয়ে ফের মারা যায়। ধারণা করা হয়, এরপর মুসা (আ.) অপরাধীর শাস্তি বিধান করেন।
এখানে অপরাধী নিজের অপরাধ লুকাতে চেয়েছিল। কিন্তু আল্লাহ একটি জবাইকৃত গাভির মাধ্যমে তার কুকর্ম ফাঁস করে দেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘যখন তোমরা একজনকে হত্যা করে পরে সে সম্পর্কে একে অপরকে দায়ী করছিলে, অথচ আল্লাহ তা প্রকাশ করে দিলেন, যা তোমরা গোপন করতে চাচ্ছিলে।’ (সুরা বাকারা: ৭২)

শাশ্বত চেতনাবোধের বিনির্মাণ ও অনুপম মনুষ্যত্ব অর্জনের এক কার্যকর প্রশিক্ষণের বার্তা নিয়ে আগমন করে রমজান। শাবান মাসের শেষে পশ্চিম আকাশে বাঁকা চাঁদ উঁকি দিতেই ধরণির বুকে রহমতের ফল্গুধারা নেমে আসে। শুরু হয় মুমিন হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার স্নিগ্ধ প্রহর—পবিত্র মাহে রমজান।
৯ ঘণ্টা আগে
দিন শেষে রাত নেমে এসেছে মক্কার আকাশে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। বাড়ছে নিস্তব্ধতা। কমছে কোলাহল। এসবের মাঝেই নতুন এক আলোর আগমনের অপেক্ষা। মক্কার এক প্রান্তে বসে অপেক্ষা করছেন এক ইহুদি পণ্ডিত। তাঁর চোখ আকাশের দিকে স্থির। মনোযোগ গভীর। দীর্ঘ অপেক্ষার পর তিনি তাঁর কাঙ্ক্ষিত বস্তু পেয়েছেন বলেই চেহারায়...
৯ ঘণ্টা আগে
মানুষের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাষা। এটি মানুষের চিন্তাচেতনা, নিজস্ব সংস্কৃতি, অনুভূতি প্রকাশ ও আত্মপরিচয়ের প্রধান বাহক। বিশেষত মাতৃভাষা মানুষের হৃদয় ও আবেগের ভাষা। যে ভাষায় মানুষ প্রথম কথা বলতে শেখে, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় তা অপরিহার্য ভূমিকা রাখে।
৯ ঘণ্টা আগে
রমজানের স্নিগ্ধ আমেজ আর আনন্দের জোয়ারে মিসরের পুরোনো কায়রোর সমকক্ষ আর কোনো জনপদ নেই বললেই চলে। এখানকার প্রতিটি রাস্তা, অলিগলি দিয়ে হাঁটার সময় আপনার চোখে পড়বে পবিত্র মাসকে বরণ করে নেওয়ার একেকটি জীবন্ত দৃশ্য। কেউ হয়তো নিজের বাড়ির আঙিনায় বা দোকানের সামনে বসে লোহা কিংবা...
১০ ঘণ্টা আগে