বর্ষায় জুতসই জুতা ছাড়া ঘর থেকে বের হওয়া যায় না।
এ সময়ে দামি চামড়ার জুতা না পরে বেরোনোই ভালো। ঋতুর কথা মনে রেখে বিভিন্ন ব্র্যান্ড পানিনিরোধক জুতা তৈরি করে। এ ধরনের জুতা পানিতে ক্ষতিগ্রস্ত হয় না। এসব পানিনিরোধক জুতায় ব্যবহার করা হয় রাবার, রেক্সিন, স্পঞ্জ ও সিনথেটিক উপাদান। এতে পিভিএস উপকরণও ব্যবহৃত হয়। ফলে কাদাপানিতে ব্যবহার করলেও টেকে অনেক দিন।
এ সময় নিচু জুতা না পরে গোড়ালি উঁচু বা হিল জাতীয় জুতা বেছে নেওয়া উচিত। এতে কাদাপানি সহজে পায়ে লাগবে না। খুব বেশি প্রয়োজন না হলে শু পরিহার করাই ভালো। তা ছাড়া ভেতরে পানি ঢুকে পড়ার আশঙ্কা থাকে। সেই ভেজা জুতা দীর্ঘক্ষণ পরে থাকলে পায়ে চুলকানি ও র্যাশের মতো সমস্যা হতে পারে। প্লাস্টিক ও রেক্সিনের জুতায় পানি প্রবেশ করতে পারে না এবং বাইরের কাদামাটি লাগলেও তা সহজে পরিষ্কার করে ফেলা যায়।
বর্ষায় পুরুষেরা বেল্ট লাগানো খোলামেলা প্লাস্টিকের স্যান্ডেল পরতে পারেন। এ সময় ছেলে মেয়ে উভয়েই স্লিপার বেছে নিলে ভালো। এটি হুটহাট যেকোনো পোশাকের সঙ্গে পরে ফেলা যায়। সামনের দিক বন্ধ স্লিপার বেছে নিলে পায়ে কাদা ও ময়লা লেগে যাওয়ার আশঙ্কা কম থাকে। এ ছাড়া বৃষ্টির দিনে ব্যবহার করা যেতে পারে রেইনি বুট। এসব জুতা কিছুটা উঁচু ও অনেকটা ঢাকা থাকার কারণে সহজে বৃষ্টির পানি প্রবেশ করতে পারে না। বর্ষায় চামড়া ও কাপড়ের জুতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।
কোথায় পাবেন
যেকোনো জুতার দোকানে বর্ষাকালে খুঁজলে পছন্দসই পানিরোধী জুতা মিলবে। এ ছাড়া বিভিন্ন অনলাইন পেজ এ ধরনের জুতা বিক্রি করে। চাইলে তাদের কাছ থেকেও কিনতে পারেন।
সতর্কতা
কোনো কোনো উপাদানে তৈরি পানি প্রতিরোধী জুতা আপনার অ্যালার্জির কারণ হতে পারে। সেগুলো এড়িয়ে চলুন।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৮ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৮ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১২ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১২ ঘণ্টা আগে