উপকরণ
পাউরুটি, তরল দুধ ২ কাপ, গুঁড়ো দুধ ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, কনডেন্স মিল্ক ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, এলাচি ১টি, জাফরান বা কেওড়াজল, ডেকোরেশন করার জন্য কিশমিশ, বাদাম, জাফরান।
প্রণালি
প্রথমে একটি ছোট কৌটোর মুখ দিয়ে পাউরুটির স্লাইসগুলো গোল করে কেটে নিতে হবে। এরপর একটি সসপ্যানে লিকুইড দুধ, গুঁড়ো দুধ, কনডেন্স মিল্ক ও একটা এলাচি দিয়ে কিছুক্ষণ জ্বাল দিন। তারপর এক চিমটি জাফরান দিয়ে দুধের শিরা জ্বাল দিন। জাফরানের পরিবর্তে ২-৩ ফোঁটা কেওড়াজল দিতে পারেন।
দুধের শিরা অর্ধেক হয়ে এলে কেটে রাখা পাউরুটির টুকরোগুলো একটি একটি ছেড়ে দিন। একবার করে উল্টে দেওয়ার পর জ্বাল বন্ধ করে দিন। দেখবেন পাউরুটির টুকরোগুলো ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। কিশমিশ, বাদাম ও জাফরান দিয়ে সাজিয়ে নিন। স্বাভাবিক তাপমাত্রায় এলে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।

আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৩ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৩ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস সংযম ও প্রার্থনা আর সামাজিক মিলনমেলার বিশেষ সময়। ইফতারের দাওয়াত কিংবা সেহরির আড্ডায় মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিম নারীদের পোশাকে আসে এক সহজাত পরিবর্তন। এ বছর রমজানে ফ্যাশন দুনিয়ায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক চমৎকার সমন্বয় দেখা যাচ্ছে। এবার শুধু শরীর ঢেকে রাখাই নয়; বরং...
৫ ঘণ্টা আগে
একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার, আমাদের শোক ও শক্তির মিলনের দিন। দিনটি শুধু ক্যালেন্ডারের পাতায় ঘেরা কোনো আন্তর্জাতিক দিবস নয়; বরং এটি প্রত্যেক বাঙালির অস্তিত্ব ও চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। দিনটি ঘিরে বাঙালির পোশাকেও থাকে ভিন্ন এক ভাবগাম্ভীর্য। এদিন আমরা শোকাতুর হৃদয়ে শহীদদের শ্রদ্ধা জানাই।
১ দিন আগে