কচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
উপকরণ
লাউকুচি ২ কাপ, চিনি আধা কাপ, ঘি ২ টেবিল চামচ, তরল দুধ ১ কাপ, গুঁড়া দুধ আধা কাপ, মাওয়া ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, এলাচিগুঁড়া সামান্য।
প্রণালি
প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে ভেতরের বিচির অংশ বাদ দিয়ে বাকি অংশ মিহি কুচি করে ধুয়ে নিন। তারপর প্যানে ঘি দিয়ে তাতে লাউকুচি ভেজে নিন। ভাজা লাউয়ে দুধ দিয়ে সেদ্ধ করে নিন। তারপর দুধ শুকিয়ে এলে এতে চিনি মিশিয়ে দিন। চিনি গলে মিশে গেলে পরিমাণমতো গুঁড়া দুধ দিয়ে আঁচ কমিয়ে ঘন ঘন নেড়ে কিছুক্ষণ রান্না করুন। লাউ শক্ত হয়ে আসার আগে মাওয়া ও এলাচিগুঁড়া দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে শুকিয়ে নিতে হবে। এরপর পাত্রে ঢেলে ঠান্ডা করে বরফির আকারে কেটে সাজিয়ে পরিবেশন করুন।

আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২৪ মিনিট আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৪ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৪ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস সংযম ও প্রার্থনা আর সামাজিক মিলনমেলার বিশেষ সময়। ইফতারের দাওয়াত কিংবা সেহরির আড্ডায় মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিম নারীদের পোশাকে আসে এক সহজাত পরিবর্তন। এ বছর রমজানে ফ্যাশন দুনিয়ায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক চমৎকার সমন্বয় দেখা যাচ্ছে। এবার শুধু শরীর ঢেকে রাখাই নয়; বরং...
৬ ঘণ্টা আগে