উপকরণ
পাকা আমের পিউরি আধা কাপ, কিউব করে কাটা আম আধা কাপ, কনডেন্সড মিল্ক ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, চিনি ৩ টেবিল চামচ, হুইপিং ক্রিম ১ কাপ।
প্রণালি
প্রথমে একটি পাত্রে হুইপিং ক্রিম বিট করে নিন। মিডিয়াম পিকে এলে এতে কনডেন্সড মিল্ক দিয়ে আবার ১ মিনিটের মতো বিট করুন। এখান থেকে কিছুটা মিশ্রণ পরিবেশনের জন্য উঠিয়ে রাখুন।
পাকা আমের পিউরির সঙ্গে হুইপিং ক্রিমের মিশ্রণটা ভালো করে মেশান। এখানে কিউব করে কেটে রাখা আম থেকে কিছু পরিমাণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর নিজের পছন্দ অনুযায়ী সার্ভিং কাপে কিংবা গ্লাসে আম ও ক্রিমের মিশ্রণটি ঢেলে নিন।
এবার কাপ কিংবা গ্লাসটি ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। ঠান্ডা মুজ খেতে ভীষণ ভালো লাগবে। পরিবেশনের জন্য ওপরে হুইপিং ক্রিম দিয়ে ডিজাইন করতে পারেন। কিউব করে কাটা কয়েক টুকরো আম দিয়ে সাজাতে পারেন।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৩ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৪ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৮ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৮ ঘণ্টা আগে