একটু খেয়াল করলেই দেখবেন, শীতকালে মানুষ রংচঙে পোশাক পরে। বর্ণহীন এই ঋতুতে মন চনমনে রাখতে রঙিন কাপড়ই ভরসা। বছর শেষে পারিবারিক বা বন্ধুদের গেট টুগেদার তো হবেই। আনন্দ আয়োজনের এই সময়ে একটু উজ্জ্বল হয়েই উপস্থিত হোন না! এই উজ্জ্বলতার জন্য পোশাক, অনুষঙ্গ বা পুরো গেটআপে কিছুটা গ্লিটারি লুক আনা যেতেই পারে। নিজের উজ্জ্বল সাজপোশাকে সন্ধ্যাটাই করে তুলতে পারেন ঝলমলে। কীভাবে আনবেন এই গ্লিটারি লুক?
ঝলমলে স্কার্ট
একটা গ্লিটারি স্কার্ট খুব সহজেই উজ্জ্বল ও প্রাণবন্ত লুক দিতে পারে। পুরোটা সিকুইনের কাজ করা স্কার্টের সঙ্গে ম্যাট ক্রপ টপ ও ডেনিমের জ্যাকেট পরতে পারেন। পায়ে গলিয়ে নিন হিল জুতা বা নি-হাই বুট। এই পোশাকের সঙ্গে হালকা সাজেও দেখতে চমৎকার লাগবে।
গ্লিটারি ব্যাগ
গ্লিটার ব্যবহারের মূল উদ্দেশ্যই হলো শীতকালে একটু রঙিনের ছোঁয়া পাওয়া। তবে আপনি যদি পোশাকে গ্লিটার পছন্দ না করেন, সে ক্ষেত্রে আপনার অনুষঙ্গে এর ছোঁয়া রাখতে পারেন। পলকা ডট জ্যাকেটের সঙ্গে একটা গ্লিটারি হ্যান্ডব্যাগ বা ক্রস বডি ব্যাগ নিতে পারেন। কানে সোনালি বা পিতল রঙা দুল ও চোখে সানগ্লাস পরলে চমৎকার একটা ক্ল্যাসিক গেটআপ পেয়ে যাবেন।
ঝকমকে জিনস
কালো জিনস এখন খুব ভালো চলছে। এই জিনসে গ্লিটারি লেইস বা স্টিকার লাগিয়ে নিতে পারেন। এ ক্ষেত্রে অবশ্যই খুব হালকা রঙের বা রুপালি গ্লিটারি লেইস বা স্টিকার ব্যবহার করতে হবে। এই প্যান্টের সঙ্গে বুট জুতা ও পাফার কোট ব্যবহার করে আপনার শীতের লুককে পূর্ণতা দিতে পারেন।
অন্যান্য
ছোট ছোট গ্লিটারি মোটিফ রয়েছে এমন সোয়েটার বা কার্ডিগান অনুষ্ঠানে পরতেই পারেন। আবার আপনার জ্যাকেটের রংটাই হতে পারে গ্লিটারি। এ ধরনের পোশাক পরতে না চাইলে কানের দুল, ঘড়ি, নেইলপলিশ, সানগ্লাস, জুতা-স্যান্ডেল কিংবা অন্যান্য অনুষঙ্গে গ্লিটারের আভা রাখতে পারেন। তবে ত্বকে অ্যালার্জি থাকলে এ ধরনের পোশাক ও অনুষঙ্গ এড়িয়ে চলাই ভালো।
সূত্র: উইমেন ডট কম

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৬ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৭ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১১ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১১ ঘণ্টা আগে