অনেকে রান্নাঘরে কাঠের জিনিসপত্র ব্যবহার করেন। বিশেষ করে কাঠের চামচ আর কাটিং বোর্ড। এ ছাড়া মগ, প্লেট, বাটি কিংবা বিভিন্ন নকশা করা বাটিও ব্যবহার করা হয়। মোটা দাগে ভেবে দেখলে, কাঠের তৈরি জিনিসপত্রের বড় সুবিধা হলো, এগুলো মূলত হালকা। কিন্তু এগুলোর তেল শোষণক্ষমতা বেশি বলে সহজে ময়লা হয়ে যায়।
পরিষ্কার করার জন্য প্রয়োজনীয় জিনিস
সাবান, লেবুর রস, বেকিং সোডা, চিকন ও মোটা লবণের মিশ্রণ, গরম পানি, স্পঞ্জ, থালা শুকানোর তোয়ালে।
প্রথম ধাপ: পাত্রগুলো ভালোভাবে ধুয়ে নিন
পাত্রগুলো ধোয়ার জন্য প্রথমে গরম পানি এবং ডিশওয়াশার সাবান ব্যবহার করতে পারেন। খেয়াল করে প্রতিটি খাঁজ ও কোনা পরিষ্কার করার চেষ্টা করুন। খাবারের দাগ এবং শুকনো খাবারের কণা দূর করতে নরম স্পঞ্জ ব্যবহার করতে পারেন। পরবর্তী ধাপে যাওয়ার আগে বাসনগুলো মুছে নিন।
দ্বিতীয় ধাপ: কাঠের বাসনকোসনের ওপর লেবুর রস দিন
কাঠের পাত্রে একটু লেবুর রস দিয়ে ভালো করে ঘষে নিন। অবশ্য এ জন্য লেবুর রসের বদলে সাদা ভিনেগার ব্যবহার করতে পারেন। এভাবে ৫ থেকে ১০ মিনিট রেখে দিন বাসনগুলো।
তৃতীয় ধাপ: লবণ ও বেকিং সোডা যোগ করুন
একটি পাত্রে লবণ নিয়ে তার সঙ্গে বেকিং সোডা যোগ করুন। তাতে পানি দিয়ে মিশ্রণটিকে বুদ্বুদ হতে দিন। ভালো হয় বাসনগুলো এই মিশ্রণের পাত্রে ভিজিয়ে রাখতে পারলে। তারপর কাপড় দিয়ে বাসনগুলো মুছে নিন। মোছার ক্ষেত্রে পরিষ্কার কাপড়, স্পঞ্জ বা লেবুর ছাল ব্যবহার করতে পারেন। এই মিশ্রণ কাঠের চামচ এবং অন্যান্য পাত্র থেকে ব্যাকটেরিয়া দূর করবে।
চতুর্থ ধাপ: ধুয়ে ফেলুন এবং শুকানোর জন্য সোজা করে রাখুন
রান্নাঘরে কাঠের জিনিসপত্র সংরক্ষণের আগে অবশ্যই শুকিয়ে নিতে হবে। পরিষ্কার করা বাসনকোসন তোয়ালে দিয়ে ভালো করে মুছে নিয়ে আলো আসে এমন খোলামেলা জায়গায় রেখে দিতে হবে। কড়া রোদে শুকাতে দেবেন না। তাহলে সেগুলো বেঁকে যেতে পারে।
সূত্র: লুস ডট এসজি

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
১ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৬ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৬ ঘণ্টা আগে