চা কিংবা কফি পানের পাত্র হিসেবে এখন সিরামিকের কাপের পরিচয় সীমাবদ্ধ নেই। আকর্ষণীয় নকশা আর রঙের এই কাপ বা মগগুলোকে এখন বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। এতে খানিক হলেও বদলে যাচ্ছে বাসাবাড়ির চেহারা। ঘর সাজানো থেকে শুরু করে নানান সৃজনশীল কাজের অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এগুলো। ফলে নান্দনিক হয়ে উঠছে চারপাশ।
রঙিন সিরামিক কাপ বা মগের বিকল্প ব্যবহার সত্যিই অবাক করছে।
চা-কফি পানের পাত্র
সিরামিক কাপের প্রধান ব্যবহার চা বা কফি পানের জন্য। প্রতিদিন সতেজ করে তুলতে প্রিয় রং বা নকশার কাপ কিংবা মগ ভর্তি চা-কফি দারুণ এক মেলবন্ধন তৈরি করে। এগুলোর মসৃণ টেক্সচার আর অভিনব ডিজাইন পানীয় পানের অভিজ্ঞতাকে করে তোলে আরও আনন্দময়।
ঘরের সাজসজ্জায়
ঘরের ভেতরটা সাজিয়ে তুলতেও আজকাল সিরামিক কাপ বেশ জনপ্রিয়। বইয়ের তাকে, টেবিলের ওপর বা জানালার ধারে সাজিয়ে রাখলে এগুলো ঘরে এনে দেবে দারুণ এক পরিবেশ। উষ্ণ রং শরীরে না হলেও মনে ছড়িয়ে দেবে উত্তাপ। কাউকে কাউকে একাধিক রঙের কাপের সমন্বয়ে থিমেটিক সেলফ সাজাতেও দেখা যায়। কেউ এগুলো টেবিলের ওপর রাখেন সেফটিপিন, ক্লিপ ইত্যাদি ছোট জিনিসপত্র রাখার জন্য।
গাছ লাগানোর পাত্র
ছোট সিরামিক কাপগুলোতে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট লাগানোর প্রবণতা দিন দিন বাড়ছে। মানিপ্ল্যান্টসহ বিভিন্ন ধরনের ছোট গাছ লাগানো হয় এই কাপগুলোতে। ছোট ছোট গাছসহ এই কাপগুলো জানালার পাশে কিংবা টেবিল বা বইয়ের তাকেও সাজিয়ে রাখা যায়।
উপহার হিসেবে
সিরামিক কাপের সৌন্দর্য এবং বহুমুখী ব্যবহারের কারণে এটি আজকাল জনপ্রিয় উপহারসামগ্রী হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি শুধু ব্যবহারিক নয়, বরং স্মারক হিসেবেও কাজ করে।

বাজারে পাওয়া যায়
সিরামিক কাপের ডিজাইন, রং ইত্যাদি কারণে এটি শুধু শৌখিন মানুষের কাছে নয়, সাধারণ ব্যবহারকারীদের কাছেও পছন্দের। রঙিন ফুলেল প্যাটার্ন থেকে শুরু করে মিনিমালিস্ট নকশা, সব ধরনের সিরামিক কাপই বাজারে পাওয়া যায়।
কাপের যত্ন ও সংরক্ষণ
সিরামিক কাপ দীর্ঘস্থায়ী করতে চাইলে যত্ন প্রয়োজন। এগুলো নিয়মিত ধুয়ে শুকিয়ে রাখতে হয়। কোনোভাবে শক্ত জমিনের ওপর হাত থেকে পড়লে ভেঙে যাওয়ার আশঙ্কা বেশি, তাই এগুলো সাবধানতার সঙ্গে ব্যবহার করা জরুরি।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৬ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৭ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১১ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১১ ঘণ্টা আগে