প্রশ্ন: ত্বকের লাবণ্য বাড়ানোর জন্য কি কোনো যোগাসন আছে? থাকলে কখন এবং কীভাবে করব?
সকালে ১০ মিনিট করে খালি পেটে কপালভাতি প্রাণায়াম করতে হবে। ধৈর্য ধরে দু-তিন মাস অনুশীলন করার পর পার্থক্যটা বুঝতে পারবেন। ত্বকের লাবণ্য বাড়ানোর জন্য হলুদ খুব ভালো কাজ করে। রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধে আধা চা-চামচ খাঁটি হলুদগুঁড়া মিশিয়ে পান করলে উপকার পাওয়া যাবে। তবে সে ক্ষেত্রে প্যাকেটজাত হলুদগুঁড়া ব্যবহার করা যাবে না। বাজার থেকে গোটা শুকনো হলুদ কিনে যদি ভাঙিয়ে নেওয়া যায় বা শিলপাটায় গুঁড়া করে নেওয়া যায়, তাহলে সেটাই দুধে মিশিয়ে পান করা ভালো।
প্রশ্ন: সহজে মেদ কমানো যায় এমন কোনো যোগব্যায়াম কি আছে?
এ ক্ষেত্রে উত্তানপাদাসন নিয়মিত করতে হবে। শুধু ঋতুকালে এই আসনের চর্চা বাদ রেখে নিয়মিত চর্চা করলে উপকার পাওয়া যাবে। এ ছাড়া বাহ্য প্রাণায়াম করা যেতে পারে। এই চর্চায় প্রসবের পর পেটে যে মেদ জমে, তা দূর হতে তিন থেকে ছয় মাস বা এর চেয়ে বেশি সময় লাগতে পারে। যাঁরা নিয়মিত অনুশীলন করেন, তাঁরা সম্পূর্ণ উপকার পান। তাই ধৈর্য ধরে, সময় মেনে অনুশীলন করাটা গুরুত্বপূর্ণ।
পরামর্শ দিয়েছেন,বাপ্পা শান্তনু ,সহপ্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক, এভারগ্রিন ইয়োগা
চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা,
ঢাকা-১২১৯।
ই-মেইল: [email protected]

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৬ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৭ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১১ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১১ ঘণ্টা আগে