
প্রশ্ন: নিয়মিত মুখ ক্লিনজিং ও স্ক্রাবিংয়ের পরও নাকের ওপর প্রচুর ব্ল্যাকহেডস হয়। সমাধানের উপায় কী?
উত্তর: ব্ল্যাকহেডস দুই ধরনের হয়। কিছু ব্ল্যাকহেডস ত্বকের ওপরে থাকে, যেগুলো সহজে দেখা যায়। আর কিছু কিছু ব্ল্যাকহেডস ত্বকের সঙ্গে মিশে থাকে। বাজারে ব্ল্যাকহেডস রিমুভাল নৌজ স্ট্রিপ পাওয়া যায়। বড় ব্ল্যাকহেডসের ক্ষেত্রে এই নৌজ স্ট্রিপ ব্যবহার করা যেতে পারে। কিন্তু ছোট ব্ল্যাকহেডসের ক্ষেত্রে মুখ ভালোভাবে ক্লিনজিং ও স্ক্রাবিং করে স্টিম নিতে হবে।
স্টিম নেওয়ার জন্য গরম পানিতে রুমাল ভিজিয়ে নিংড়ে নাকের ওপর কিছুক্ষণ চেপে ধরুন। এতে ত্বক নরম হবে ও ব্ল্যাকহেডস বের করা সহজ হবে। এরপর ব্রণ স্টিকের সাহায্যে ব্ল্যাকহেডস তুলে ফেলতে হবে। ব্ল্যাকহেডস দ্রুত রিমুভ করার জন্য খুব কার্যকরী স্ক্রাব হচ্ছে চিনি ও লেবুর রসের মিশ্রণ। এই মিশ্রণ একটু ঠান্ডা করে যদি ভালোভাবে ত্বকে ম্যাসাজ করা যায়, তাহলে সহজে ব্ল্যাকহেডস বেরিয়ে আসবে।
পরামর্শ দিয়েছেন, শারমিন কচি, রূপবিশেষজ্ঞ এবং বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী।
চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
ই-মেইল: [email protected]

আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২৮ মিনিট আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৪ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৪ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস সংযম ও প্রার্থনা আর সামাজিক মিলনমেলার বিশেষ সময়। ইফতারের দাওয়াত কিংবা সেহরির আড্ডায় মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিম নারীদের পোশাকে আসে এক সহজাত পরিবর্তন। এ বছর রমজানে ফ্যাশন দুনিয়ায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক চমৎকার সমন্বয় দেখা যাচ্ছে। এবার শুধু শরীর ঢেকে রাখাই নয়; বরং...
৬ ঘণ্টা আগে