পানিশূন্যতার কথা শুনে অবাক হচ্ছেন? গাছেরও পানিশূন্যতা দেখা দিতে পারে। গাছ ঠিকমতো বেড়ে না উঠলে, পাতা হলুদ হয়ে গেলে, অসময়ে পাতা ঝরে পড়লে বুঝতে হবে গাছ পানির অভাবে ভুগছে। প্রতিদিন গাছের গোড়ায় পানি দেওয়ার পরেও যদি এমন লক্ষণ দেখা দেয়, তাহলে সতর্ক হতে হবে।
গাছের পানিশূন্যতা রোধে যে কাজগুলো করতে পারেন, গাছে পানি দেওয়ার সময় টব ভরে পানি দিন। তবে খেয়াল রাখতে হবে, সেই পানি যেন টবে জমে না থেকে ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। যাঁরা বারান্দা নোংরা হওয়ার কারণে টবে ছিদ্র করেন না, তাঁরা প্রতিদিন পানি না দিয়ে এক থেকে তিন দিন পরপর টব ভরে পানি দিন।
ক্যাকটাস বা রসাল গাছপালার টবের মাটি পুরোপুরি শুকিয়ে গেলে পানি দিন। অ্যান্থরিয়াম, কালাডিয়াম, পামট্রির মতো গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ার গাছে পানি দিতে হবে মাটি অর্ধেকটা শুকিয়ে গেলে। অন্যদিকে ফার্ন বা লতাপাতাওয়ালা গাছে পানি দিতে হবে মাটিতে আর্দ্রতা বুঝে। অনেক লতাপাতা আবার পানিতেই বেঁচে থাকে, সেসব পানি নিয়মিত বদলে দিন।
একটি লম্বা কাঠি টবের মাটির ভেতরে প্রবেশ করান। টবে পানির পরিমাণ ঠিক থাকলে কাদামাটি কাঠিতে লেগে যাবে। শুকনো হলে কাঠিতে লাগবে না। এই পরীক্ষায় বোঝা যাবে মাটির আর্দ্রতা কেমন। সে অনুযায়ী কখন পানি দিতে হবে তা বোঝা যাবে।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৪ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৫ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৮ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৯ ঘণ্টা আগে