প্রশ্ন: বেশি ঘাম হয় বলে ডিওডোরেন্ট ও পারফিউম ব্যবহারের পরও অস্বস্তি হয়। দীর্ঘক্ষণ তরতাজা ভাব ধরে রাখতে কী করণীয়?
উত্তর: প্রথমে ভালোভাবে বডি সোপ বা শাওয়ার জেল দিয়ে বডি ওয়াশ করে নিতে হবে। এরপর টাওয়েল দিয়ে ভালোভাবে শরীর মুছে বগলে ডিওডোরেন্ট রোল ওন, ডিও স্টিক লাগাতে হবে। বডির সব জয়েন্টে ডিও স্প্রে লাগাতে হবে পায়ের পাতাসহ। এরপর পরিষ্কার কাপড় ও জুতা পরলে সারা দিন থাকবেন ফ্রেশ। পরিষ্কার কাপড় প্রথম ব্যবহারের সময় ভালো পারফিউম লাগালে ফ্রেশ থাকে ঘামের পরেও।
প্রশ্ন: চুল শ্যাম্পু করার পরও মাথার ত্বক চুলকায় এবং নখে সাদা সাদা ময়লা উঠে আসে। করণীয় কী?
উত্তর: খুব সম্ভবত এটা খুশকি। খুশকির প্রফেশনাল ট্রিটমেন্ট নেওয়ার পর ভালো মানের অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু নিয়মিত ব্যবহার করলে একেবারে এ সমস্যার সমাধান হয়ে যাবে। মাথার ত্বক অনেক শুষ্ক হলে শ্যাম্পু করার আগে খাঁটি নারকেল বা জলপাই তেল দিয়ে ম্যাসাজ করে নিতে পারেন।
প্রশ্ন: চুল হাইলাইট করার পর রুক্ষ হয়ে জট পাকিয়ে গেলে কী করণীয়?
উত্তর: ব্লিচ দিয়ে কালার করে ডিপোসিট কালার ব্যবহার না করে ছেড়ে দেওয়া হলে এ রকম হতে পারে। এ ক্ষেত্রে পারলারে গিয়ে ট্রিটমেন্ট নিতে হবে। ব্রাজিলিয়ান টক্স ট্রিটমেন্টও নিতে হতে পারে। ঘরে টক দই লাগিয়ে এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেললেও কিছুটা উপকার পাওয়া যাবে।
পরামর্শ দিয়েছেন, শোভন সাহা , কসমেটোলজিস্ট, শোভন মেকওভার।
চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
ই-মেইল: [email protected]

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
১ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৬ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৬ ঘণ্টা আগে