
সম্প্রতি নেটদুনিয়ায় যে খবরটি নিয়ে কথা হচ্ছে, তা হলো- দীপিকা পাড়ুকোন মা হতে যাচ্ছেন। ভক্তকুল এরইমধ্য়ে ভাবতে বসে গেছেন, সর্বদা উজ্জ্বল এই নায়িকা গর্ভকালের এই সময়টায় কীভাবে নিজের যত্ন নিচ্ছেন। নিজের খাদ্য়াভাস, ফিটনেস ও ভালো থাকার জন্য কী কী করছেন এই পাঠান তারকা? জেনে নিন এখানেই-
যেভাবে সকাল শুরু করেন
কোটি কোটি ফলোয়ার রয়েছে বলেই কি দীপিকার সকাল শুরু হয় ইনস্টাগ্রাম স্ক্রল করে? মোটেই না। বরং সেসময় ফোন থেকে একটু দূরে থাকতেই বেশি ভালোবাসেন তিনি। তাঁর সকাল শুরু হয় ইতিবাচক ভাবনা ও শরীরের উপযোগী স্ট্রেচিংয়ের মাধ্য়মে।
পুষ্টিকর সকালের নাশতা
ব্যালান্সড ডায়েটে বরাবরই বিশ্বাসী এ তারকা। প্লেটে প্রোটিন ও কার্বহাইড্রেটের ভারসাম্য রাখেন।
শরীর ও মনের যত্নে
শরীরচর্চা ও মানসিক শান্তিতে এবার আরও মনোযোগ দিয়েছেন তিনি।প্রকৃতির কাছাকাছি বসে যোগব্যায়াম যেমন করেন, তেমনি স্ট্রেচ ও মেডিটেশন্ও করেন মনে করে।
মেকআপ যতটা সম্ভব এড়িয়ে
বাজিরাও মাস্তানি বরাবরই নো মেকআপ লুকে আত্মবিশ্বাসী। আর এখন তো রাসায়নিক উপকরণকে যতটা না বলা যায় ততই মা ও অনাগত সন্তানের জন্য মঙ্গল। তবে বাদামি রঙা মসৃণ ত্বকের যত্নে তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সিটিএম পদ্ধতি। মানে ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিংয়ের ওপরে ত্বকের জন্য ভালো আর কোনো দাওয়াই নেই তার কাছে। ঘুমাতে যাওয়ার আগে এই পদ্ধতিতে তো ত্বকের যত্ন নেনই, পাশাপাশি পর্যাপ্ত পানি পান করেন, যাতে ত্বক হাইড্রেটেড থাকে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৩ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৩ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৭ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৭ ঘণ্টা আগে