বিভিন্ন কারণে চুল পড়ে যায়। এতে দুশ্চিন্তার কিছু নেই। কিছু টিপস অনুসরণ করলে চুল পড়ার পরিমাণ কমে যাবে।
» শক্তিশালী ও সুস্থ চুল পেতে বায়োটিন, লোহা ও জিংকের মতো পুষ্টি উপাদানসমৃদ্ধ খাবার খেতে হবে।
» শক্তভাবে বাঁধা চুলের বিভিন্ন স্টাইল, যেমন পনিটেইল, ব্রেইড বা বান এড়িয়ে চলুন। এতে চুল পাতলা হয়ে ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।
» চুলে স্ট্রেইটনার ও কার্লিং আয়রন ব্যবহার কম করতে হবে।
» স্কাল্প বা মাথার ত্বক তীব্রভাবে ঘষাঘষি করা এড়িয়ে চলতে হবে। নরমভাবে চুলে শ্যাম্পু মালিশ করতে হবে।
» সালফেটমুক্ত শ্যাম্পু ব্যবহার করতে হবে।
» চুলের ক্ষতি ও পড়া রোধ করতে রাসায়নিক ট্রিটমেন্ট কম করতে হবে।
» সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে চুল শুষ্ক
হয়ে ভাঙনপ্রবণ হয়ে উঠতে পারে। সানস্ক্রিন হ্যাট বা ইউভি প্রোটেকট্যান্ট স্প্রে ব্যবহার করে চুল সুরক্ষিত রাখতে হবে।
» চুল হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত পানি পান করতে হবে। এতে শুষ্কতা ও ভঙ্গুরতা রোধ করা যায়।
» মাথার ত্বকে ম্যাসাজ রক্তসঞ্চালন বাড়ায়। এতে চুল সহজে বাড়ে। প্রতিদিন কয়েক মিনিট আঙুল দিয়ে মাথার ত্বক নরমভাবে ম্যাসাজ করতে হবে।
» নিয়মিত ছাঁটাই চুলের ক্ষতি আরও রোধ করে। পাশাপাশি চুল সুস্থ রাখতে এবং ভাঙন প্রতিরোধে সাহায্য করে।
সূত্র: হেলথ শটস

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৮ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৯ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১২ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৩ ঘণ্টা আগে