
একে তো ভীষণ গরম পড়েছে। তার ওপর ডিহাইড্রেশন দূর্বল করে দিচ্ছে শরীর। এসময় শরীরে পর্যাপ্ত পানির যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন প্রোবায়োটিকের। আর প্রোয়বায়োটিক হিসেবে দইয়ের তুলনা হয় না। বাড়িতেই টক বা মিষ্টি দই দিয়ে লাচ্ছি তো প্রায়ই বানাচ্ছেন। কিন্তু রোজ কি একই রকম লাচ্ছি খেতে কারও ভাল লাগে? মাঝে মাঝে চাই স্বাদবদলও। তাই কোনও কোনও দিন বানিয়ে ফেলতে পারেন গ্রীষ্মকালীন ফল দিয়ে তৈরি লাচ্ছি। কী করে বানাবেন তা জানাচ্ছেন কোহিনূর বেগম।

বেলের লাচ্ছি
উপকরণ
পাকা বেল ১ টি, টক দই এক কাপ, চিনি স্বাদমতো, বিট লবণ এক চা চামচ, লেবু এক টুকরা, বরফ কুচি।
প্রণালী
বেল খোসা ছাড়িয়ে সামান্য পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার বিচি ছাড়িয়ে ব্লেন্ডারে বেল টুকরো টুকরো করে দিন। সঙ্গে টক দই, চিনি, বিট লবণ, বরফ কুচিও দিয়ে দিন। এবার ভালোভাবে ব্লেন্ড করে নিন। সবশেষে গ্লাসে ঢেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
কলার লাচ্ছি
উপকরণ
পাকা কলা মাঝারি আকারের ৪ টি, টক দই এক কাপ, গরুর দুধ এক কাপ, চিনি বা চিনির সিরাপ স্বাদমতো, বরফ কুচি।
প্রণালী
পাকা কলা গোল গোল করে কেটে নিন। ব্লেন্ডারে পাকা কলা, টক দই, দুধ, চিনি, বরফ কুচি দিয়ে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

তরমুজের লাচ্ছি
উপকরণ
তরমুজ (টুকরো করে কাটা) ২ কাপ, টক দই এক কাপ, গরুর দুধ এক কাপ, চিনি স্বাদমতো, বিট লবণ এক চা চামচ, লেবু এক টুকরা, বরফ কুচি।
প্রণালী
ব্লেন্ডারে তরমুজ, টক দই, গরুর দুধ, চিনি, বিট লবণ, লেবুর রস, বরফ কুচি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর গ্লাসে ঢেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৬ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৭ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১১ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১১ ঘণ্টা আগে