বাড়িতে হেয়ার স্পা কীভাবে করতে পারি?
লোপা, ব্রাহ্মণবাড়িয়া
অবশ্যই বাড়িতে হেয়ার স্পা করা সম্ভব। মাসে একবার বিউটি স্যালনে গিয়ে হেয়ার স্পা করালেও নিয়ম অনুযায়ী সপ্তাহে একবার বাড়িতে হেয়ার মাস্ক ব্যবহার করে হেয়ার স্পা করতে হবে। এখন বাজারে রেডিমেড স্পা ক্রিম ও অয়েল সেট হিসেবে কিনতে পাওয়া যায়। সে ক্ষেত্রে স্পা ক্রিমের সঙ্গে স্পা অয়েল মিশিয়ে ১৫ থেকে ২০ মিনিট ঢেকে রেখে দিতে হবে ব্যবহারের জন্য। এ সময়ের মধ্য়ে চুলে হট অয়েল ম্যাসাজ করতে হবে। নারকেল তেল হালকা গরম করে তার সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল ভেঙে চুলের গোড়ায় সার্কুলার মোশনে ম্যাসাজ করতে হবে। এবার হট ওয়াটার টাওয়েল থেরাপি নিতে হবে। অর্থাৎ গরম পানিতে তোয়ালে ভিজিয়ে নিংড়ে চুলে জড়িয়ে রাখতে হবে কিছুক্ষণ। এটি করতে হবে দু-তিনবার করে। এরপর চুল খুব ভালোভাবে শ্যাম্পু করে নিতে হবে। এবার চুল টাওয়েল ড্রাই করে আগেই তৈরি করে রাখা ক্রিমটি লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে।
চুল ইদানীং অনেক বেশি শুষ্ক ও রুক্ষ হয়ে যাচ্ছে। চুলের আগা ফেটে যায়, তাই কেটে ছোট করে রেখেছি। চুল রেশমি করতে আর কী করা যায়? ব্যস্ততার কারণে সময় নিয়ে চুলের যত্ন নিতে পারি না। সহজ সমাধান যদি পেতাম, ভালো হয়।
শাম্মী শায়লা, ঢাকা
প্রতিদিন প্রোটিন শ্যাম্পু এবং এক্সট্রা কন্ডিশনার ব্যবহার করুন। সপ্তাহে দুই থেকে তিন দিন শ্যাম্পু করার দুই ঘণ্টা আগে তেল দিন। সপ্তাহে এক দিন হেয়ার মাস্ক ব্যবহার করুন। কিছুদিন ব্যবহার করার পর দেখবেন, চুল রেশমি ও মসৃণ হয়েছে।
পরামর্শ দিয়েছেন: কসমেটোলজিস্ট, শোভন মেকওভার

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
২ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৬ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৬ ঘণ্টা আগে