আমি আট মাস আগে চুল রিবন্ডিং করেছি। কিন্তু এখনই চুল ওয়েভি হয়ে যাচ্ছে। এর কারণ কী হতে পারে? জারিন হক, দিনাজপুর
আপনি কোন রিবন্ডিং করেছিলেন, তা বলেননি। হয়তো লং লাস্টিং রিবন্ডিং করেননি, তাই এমনটি হচ্ছে।
নিয়মিত তরল ম্যাট লিপস্টিক ব্যবহার করি। এদিকে ঠোঁট কালচে হয়ে যাচ্ছে। অনেকে বলছেন, এটা লিপস্টিকের প্রভাব। এখন কী করণীয়? নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
কিছুদিন লিপস্টিক দেওয়া বন্ধ রাখুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে যখন দাঁত ব্রাশ করেন, তখন টুথপেস্টের কিছুটা আপনার ঠোঁটের ওপর প্রলেপ দিন। ব্রাশ করা শেষ হলে হাতের ব্রাশটি দিয়ে ঠোঁট ব্রাশ করুন। এ জন্য ব্রাশটি অবশ্যই নরম হতে হবে এবং অনেক হালকাভাবে ব্রাশ করতে হবে। এর ফলে ঠোঁট এবং এর চারপাশের মৃত কোষগুলো উঠে আসবে। এতে সতেজ হবে ঠোঁট এবং এর চারপাশ। ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট ঠোঁট ম্যাসাজ করতে হবে। ম্যাসাজের জন্য কয়েক ফোঁটা লেবুর রস বাদাম তেলের সঙ্গে মিশিয়ে নিন। এই ট্রিটমেন্টে আপনার ঠোঁটের আর্দ্রতা ফিরে আসবে। নিয়মিত ব্যবহারে খুব সহজে কালো দাগ কমে আসবে। দাগ দূর করতে লেবুর রসে বাদাম তেল মিশিয়ে প্রতিদিন রাতে ঘুমানোর আগে ঠোঁটে ব্যবহার করলেও একই উপকার পাবেন। অ্যালোভেরা জেল ও নারকেল বেটে সাদা রস ঠোঁটে দিন। নিয়মিত ব্যবহারে ঠোঁটের স্বাভাবিক রং ফিরে আসবে।
পরামর্শ দিয়েছেন: রূপবিশেষজ্ঞ, স্বত্বাধিকারী, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার

আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
২ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস সংযম ও প্রার্থনা আর সামাজিক মিলনমেলার বিশেষ সময়। ইফতারের দাওয়াত কিংবা সেহরির আড্ডায় মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিম নারীদের পোশাকে আসে এক সহজাত পরিবর্তন। এ বছর রমজানে ফ্যাশন দুনিয়ায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক চমৎকার সমন্বয় দেখা যাচ্ছে। এবার শুধু শরীর ঢেকে রাখাই নয়; বরং...
৪ ঘণ্টা আগে
একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার, আমাদের শোক ও শক্তির মিলনের দিন। দিনটি শুধু ক্যালেন্ডারের পাতায় ঘেরা কোনো আন্তর্জাতিক দিবস নয়; বরং এটি প্রত্যেক বাঙালির অস্তিত্ব ও চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। দিনটি ঘিরে বাঙালির পোশাকেও থাকে ভিন্ন এক ভাবগাম্ভীর্য। এদিন আমরা শোকাতুর হৃদয়ে শহীদদের শ্রদ্ধা জানাই।
১ দিন আগে