ষড়্ঋতুর দেশে এখন চলছে বর্ষাকাল। ঝুম বৃষ্টি হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। আকাশ মেঘমুক্ত, নীল। ফলে রোদের তেজ বেড়েছে। তার ওপর বাতাসে আর্দ্রতার হার বেশি। পুরো বিষয়ের চাপ পড়ছে ত্বকের ওপর। ফলে ত্বকের সুরক্ষা দিতে সানস্ক্রিনের বিকল্প নেই। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের অকাল–বার্ধক্য, বলিরেখা ও ক্যানসারের জন্য দায়ী। ত্বক সুরক্ষায় সানস্ক্রিনের ভূমিকা এবং এর সঠিক ব্যবহার নিয়ে বলেছেন রেড বিউটি স্যালনের স্বত্বাধিকারী ও রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন। জানাচ্ছেন সানজিদা সামরিন।
সানস্ক্রিন ব্যবহারের উপকারিতা
সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকের প্রতিরক্ষা স্তর ক্ষতিগ্রস্ত হয়। ফলে ত্বকে ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে। নিয়মিত সানস্ক্রিন ব্যবহারে অতিবেগুনি রশ্মির হাত থেকে ত্বক বাঁচানো যায়। এতে ত্বকের ক্যানসার থেকে মুক্তি পাওয়া সম্ভব।
তীব্র রোদে সুরক্ষা ছাড়া বের হলে ত্বকে দেখা দেয় নানান সমস্যা। ত্বকের লালচে ভাব, চুলকানি, ত্বক পুড়ে যাওয়ার মতো সমস্যা দূর করতে পারে সানস্ক্রিন।
সানস্ক্রিনের সঠিক ব্যবহার
অনেকে সানস্ক্রিন লাগিয়ে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে পড়েন। এটি ঠিক নয়। বাইরে বের হওয়ার ২০ মিনিট বা আধা ঘণ্টা আগে সানব্লক লাগাতে হবে। কারণ, সূর্যের আলো প্রথম ১০ মিনিট আমাদের ত্বকে কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না। সে ক্ষেত্রে সানব্লক যদি বাইরে বের হওয়ার ২০ মিনিট আগে ত্বকে লাগানো হয়, তাহলে আরও ১০ মিনিট সময় পাওয়া যায়। সে সময় সানস্ক্রিন অতিবেগুনি রশ্মি মোকাবিলায় কাজ করতে পারে।
যাঁরা কর্মজীবী এবং দীর্ঘক্ষণ বাইরে থাকেন, তাঁদের সানস্ক্রিন ব্যবহার করা ভালো। আর মেকআপ করে বাইরে বের হওয়ার ক্ষেত্রে প্রথমে ময়শ্চারাইজার তারপর সানস্ক্রিন লাগিয়ে তারপর মেকআপ করতে হবে। অনেক সময় ময়শ্চারাইজারের সঙ্গেও সানস্ক্রিন থাকে। সে ক্ষেত্রে আলাদা করে সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজন নেই।
অনেকে মনে করেন, বাড়িতে থাকলে বুঝি সানস্ক্রিন মাখার প্রয়োজন নেই। আফরোজা পারভিন জানান, সকাল ৯টার পর রোদে গেলে অবশ্যই শরীরের যেসব অংশ উন্মুক্ত থাকে, সেই সব অংশে সানব্লক ব্যবহার করতে হবে। তা ছাড়া রান্নার সময়েও সানস্ক্রিন ব্যবহার করতে হবে।
সানস্ক্রিন কেনার সময় যা খেয়াল রাখবেন
সানস্ক্রিনের বোতল বা প্যাকেটের গায়ে উপকরণ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না দেখে কোনো প্রসাধনীই কেনা ঠিক নয়। যদি মুখে ব্রণ হওয়ার প্রবণতা থাকে বা ত্বক তৈলাক্ত হয়, তাহলে জেল বা ওয়াটারবেজড সানস্ক্রিন ব্যবহার করুন। বেছে নিন এসপিএফ ৩০ বা এর চেয়ে উন্নত ফর্মুলার সানস্ক্রিন।

আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৩ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৩ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস সংযম ও প্রার্থনা আর সামাজিক মিলনমেলার বিশেষ সময়। ইফতারের দাওয়াত কিংবা সেহরির আড্ডায় মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিম নারীদের পোশাকে আসে এক সহজাত পরিবর্তন। এ বছর রমজানে ফ্যাশন দুনিয়ায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক চমৎকার সমন্বয় দেখা যাচ্ছে। এবার শুধু শরীর ঢেকে রাখাই নয়; বরং...
৫ ঘণ্টা আগে
একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার, আমাদের শোক ও শক্তির মিলনের দিন। দিনটি শুধু ক্যালেন্ডারের পাতায় ঘেরা কোনো আন্তর্জাতিক দিবস নয়; বরং এটি প্রত্যেক বাঙালির অস্তিত্ব ও চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। দিনটি ঘিরে বাঙালির পোশাকেও থাকে ভিন্ন এক ভাবগাম্ভীর্য। এদিন আমরা শোকাতুর হৃদয়ে শহীদদের শ্রদ্ধা জানাই।
১ দিন আগে